shono
Advertisement
Durgapur

দামোদরের স্রোতে তলিয়ে গেল অষ্টম শ্রেণির পড়ুয়া, বন্ধুদের সঙ্গে স্নান করতে নেমে অঘটন

স্থানীয় সূত্রে খবর, সোমবার সকালে তিন বন্ধু মিলে দুর্গাপুরের দামোদর নদে স্নান করতে যায়। আচমকাই গভীর জলে চলে যায় আয়ুষ। সাঁতার না জানায় নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে মুহূর্তের মধ্যেই তলিয়ে যেতে থাকে।
Published By: Arpita MondalPosted: 11:24 AM May 25, 2026Updated: 11:25 AM May 25, 2026

সোমবার সাত সকালে মর্মান্তিক দুর্ঘটনা। বন্ধুদের সঙ্গে স্নান করতে নেমে দামোদরের স্রোতে তলিয়ে গেল অষ্টম শ্রেণির এক পড়ুয়া আয়ুষ শর্মা। দুই বন্ধ তাঁকে বাঁচানোর চেষ্টা করলেও জলের তোড়ে ভেসে যায় সে। বেশ কিছুক্ষণ পর উদ্ধার হয় ওই ছাত্রের দেহ।

Advertisement

স্থানীয় সূত্রে খবর, সোমবার সকালে তিন বন্ধু মিলে দুর্গাপুরের দামোদর নদে স্নান করতে যায়। আচমকাই গভীর জলে চলে যায় আয়ুষ। সাঁতার না জানায় নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে মুহূর্তের মধ্যেই তলিয়ে যেতে থাকে।

মৃত কিশোরের নাম আয়ুষ শর্মা। দুর্গাপুরের সিনেমা হল রোড এলাকার বাসিন্দা ওই কিশোর। দুর্গাপুরের বিধাননগরের একটি বেসরকারি ইংরেজি মাধ্যম স্কুলের অষ্টম শ্রেণীর ছাত্র বলে জানা গিয়েছে। স্থানীয় সূত্রে খবর, সোমবার সকালে তিন বন্ধু মিলে দুর্গাপুরের দামোদর নদে স্নান করতে যায়। আচমকাই গভীর জলে চলে যায় আয়ুষ। সাঁতার না জানায় নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে মুহূর্তের মধ্যেই তলিয়ে যেতে থাকে। বন্ধুরা প্রথমে তাকে বাঁচানোর চেষ্টা করলেও ব্যর্থ হয়। এরপর তাদের চিৎকার শুনে স্থানীয় বাসিন্দারা ছুটে আসেন। তড়িঘড়ি শুরু হয় খোঁজাখুঁজি।

দীর্ঘক্ষণ তল্লাশির পর স্থানীয়দের সহযোগিতায় নদী থেকে উদ্ধার করা হয় কিশোরের নিথর দেহ। তড়িঘড়ি তাকে দুর্গাপুর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। এই মর্মান্তিক ঘটনায় গোটা এলাকায় শোকের ছায়া। কান্নায় ভেঙে পড়েন মৃত কিশোরের বাবা-মা।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement