রাতের খাবার তখনও শেষ হয়নি। তখনই রক্তাক্ত হয়ে গেল ভাতের থালা! সম্পত্তির লালসাই কাল হল। ভাইকে সঙ্গে নিজের স্বামীকে কুপিয়ে খুন করার অভিযোগ উঠল স্ত্রীর বিরুদ্ধে। পাণ্ডবেশ্বরের মহালের ঘটনায় চাঞ্চল্য।
কয়েক দিন ধরে মহালে শ্বশুরবাড়িতেই ছিলেন হাসমত। অভিযোগ, রবিবার রাতে খেতে বসার সময়ই তাঁর উপর হামলা হয়। হাতুড়ি, শাবল রড হামলা চালানো হয় বলে অভিযোগ।
অভিযোগ, সম্পত্তির লোভে স্বামীকে খুনের ছক কষেছিলেন স্ত্রী। নিজের ভাইকে দিয়ে স্বামীকে খুন করানোর অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে। মৃতের নাম শেখ হাসমত (৪৪)। কর্মসূত্রে বীরভূমে থাকতেন তিনি। কয়েক দিন ধরে মহালে শ্বশুরবাড়িতেই ছিলেন হাসমত। অভিযোগ, রবিবার রাতে খেতে বসার সময়ই তাঁর উপর হামলা হয়। হাতুড়ি, শাবল রড দিয়ে হামলা চালানো হয় বলে অভিযোগ। পরিবারের দাবি, তাঁর শ্যলাকই প্রথমে হামলা চালায়। ঘটনা জানাজানি হতেই এলাকায় আতঙ্ক।
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। মৃতের দাদা শেখ মিলনের অভিযোগ, "আমার ভাই ভাত খাচ্ছিল। তখনই ওর শ্যালক এবং স্ত্রী হামলা চালায়। হাতের সামনে যা ছিল, বেলচা, কোদাল, শাবল, হাতুড়ি দিয়ে বেধড়ক মারধর করা হয়। আশঙ্কাজনক অবস্থায় দুর্গাপুর মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। আমরা অভিযুক্তদের শাস্তি চাইছি।" মৃতদেহ ময়নাতদন্তের জন্য দুর্গাপুর মহকুমা হাসপাতাল থেকে আসানসোল জেলা হাসপাতালে পাঠানো হয়েছে। অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে পুলিশ।
