shono
Advertisement
Abhisekh Banerjee

'শ্রদ্ধার্ঘ্য' ভাতা নিয়ে অভিষেকের দুর্নীতি! ফের থানায় অভিযোগ দায়ের ববির

এবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের চালু করা 'শ্রদ্ধার্ঘ্য' ভাতা নিয়ে প্রশ্ন তুললেন বিজেপি নেতা অভিজিৎ দাস ওরফে ববি। এই বিষয়ে অভিষেকের বিরুদ্ধে বিষ্ণুপুর থানায় ফের অভিযোগ দায়ের ববির। ডায়মন্ড হারবার মডেল নিয়ে এর আগেই প্রশ্ন তুলেছিলেন তিনি।
Published By: Suhrid DasPosted: 08:41 PM Jun 23, 2026Updated: 09:38 PM Jun 23, 2026

এবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের চালু করা 'শ্রদ্ধার্ঘ্য' ভাতা নিয়ে প্রশ্ন তুললেন বিজেপি নেতা অভিজিৎ দাস ওরফে ববি। এই বিষয়ে অভিষেকের বিরুদ্ধে বিষ্ণুপুর থানায় ফের অভিযোগ দায়ের ববির। ডায়মন্ড হারবার মডেল নিয়ে এর আগেই প্রশ্ন তুলেছিলেন তিনি। 'শ্রদ্ধার্ঘ্য' ভাতাকে সামনে রেখে দুর্নীতি হয়েছে, এমনই অভিযোগ করলেন ২০২৪ সালের লোকসভা ভোটের ডায়মন্ড হারবারের বিজেপি প্রার্থী অভিজিৎ দাস। এই বিষয়ে এদিন দিন সাংবাদিকদের মুখোমুখিও হয়েছিলেন।

Advertisement

তাঁর দাবি, অভিষেকের 'শ্রদ্ধার্ঘ্য' ভাতা দেওয়া নিয়ে এবার তদন্ত শুরু হওয়া প্রয়োজন। অভিজিৎ বলেন, ডায়মন্ডহারবার লোকসভার অধীন সাতটি বিধানসভায় ৭৬ হাজার প্রবীণ নাগরিককে 'শ্রদ্ধার্ঘ্য' ভাতা হিসেবে অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রতিমাসে এক হাজার টাকা করে দেওয়ার কথা ঘোষণা করেন। পরবর্তীকালে সেই টাকা তিনি দিচ্ছেন বলেও সাংসদ প্রচার করেছিলেন। ছয় হাজার জনের কাছ থেকে ডোনেশন নিয়ে সাংসদ ওই টাকা প্রবীণদের দিচ্ছেন বলে তিনি জানিয়েওছিলেন। সরকারি প্রকল্প 'দুয়ারে সরকার'-এর তথ্য ভান্ডার থেকে নেওয়া তথ্যের ভিত্তিতেই বয়স্ক মানুষদের এই টাকা দেওয়ার কথা সাংসদ জানিয়েছিলেন। 

এই কোটি কোটি টাকার উৎস কী? দুয়ারে সরকারের সরকারি নথি তাঁকে কে বা কারা দিয়েছিলেন? সত্যিই কি ৭৬ হাজার প্রবীণ এই টাকা প্রতি মাসে পেতেন? যাঁরা ডোনেশন দিয়েছিলেন তাঁরা কারা?  প্রশ্ন তুলেছেন বিজেপি নেতা।

এই কোটি কোটি টাকার উৎস কী? দুয়ারে সরকারের সরকারি নথি তাঁকে কে বা কারা দিয়েছিলেন? সত্যিই কি ৭৬ হাজার প্রবীণ এই টাকা প্রতি মাসে পেতেন? যাঁরা ডোনেশন দিয়েছিলেন তাঁরা কারা? এসব প্রশ্ন তুলেই মঙ্গলবার বিষ্ণুপুর থানায় অভিষেকের বিরুদ্ধে এফআইআর নথিভুক্ত করতে আবেদন জানিয়ে অভিযোগ দায়ের করেন ববি। ববির কথায়, এই কোটি কোটি টাকা কালো টাকা ছিল কিনা তার তদন্ত হওয়া প্রয়োজন। অভিযোগের কপি ডায়মন্ড হারবার পুলিশ জেলার পুলিশ সুপার, এনফোর্সমেন্ট ডিরেক্টরেট ও আয়কর দপ্তরেও পাঠানো হচ্ছে বলে জানান অভিজিৎ।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement