shono
Advertisement
Kajal

লাল পোশাক, চোখে সানগ্লাস, পুজোর ডালা হাতে দক্ষিণেশ্বরে কাজল

নতুন কোনও ছবির খবর দেবেন অভিনেত্রী?
Published By: Tiyasha SarkarPosted: 10:00 AM Jul 17, 2026Updated: 10:00 AM Jul 17, 2026

বৃহস্পতিবারই কলকাতায় পা রেখেছেন অভিনেত্রী কাজল। শুক্রবার বৃষ্টিভেজা সকালে হাজির হলেন দক্ষিণেশ্বর। ডালা হাতে ক্যামেরায় ধরা পড়লেন অভিনেত্রী। তবে কি এবার নতুন কোনও ছবির খবর দেবেন? এই প্রশ্নই ঘুরপাক খাচ্ছে অনুরাগীদের মনে। 

Advertisement

দক্ষিণেশ্বরে পুজো দিতে কাজল। ছবি- কৌশিক দত্ত

শুক্রবার সকালে লাল কো-অর্ড সেট পরে দক্ষিণেশ্বরে পৌঁছন কাজল। চোখে ছিল সানগ্লাস। তিনি গাড়ি থেকে নামতেই হকচকিয়ে যান অন্য দর্শনার্থীরা। প্রিয় তারকাকে কাছ থেকে দেখতে স্বাভাবিকভাবেই অনেকে ভিড় জমান তাঁর পাশে। আবেগে ভেসে কেউ সেলফি তোলার চেষ্টা করেন। পরিস্থিতি সামাল দিয়ে দেহরক্ষীরা অভিনেত্রীকে ভিতরে নিয়ে যান। পুজো দিয়ে আবার গাড়িতে উঠে পড়েন তিনি। 

গতকাল অর্থাৎ রথযাত্রার দিনেই কলকাতায় পা রেখেছেন তনুজাকন্যা। বিমানবন্দরে আলোকচিত্রীদের ক্যামেরায় ধরা পড়ে তাঁর ছবি। তবে চোখে মুখে কোনও বিরক্তির ছাপ ছিল না। বরং হাসিমুখেই বিমানবন্দর ছাড়েন কাজল। সেখান থেকে বেরিয়ে গাড়িতে উঠে পড়েন অভিনেত্রী। তবে কী কারণে কলকাতায় হঠাৎ আগমন? বিমানবন্দরে বারবার এই প্রশ্নের সম্মুখীন হলেও মুখে কুলুপ এঁটে ছিলেন অভিনেত্রী। তারপরই আজ দক্ষিণেশ্বর হাজির অভিনেত্রী। ফলে মনে করা হচ্ছে, শীঘ্রই মিলতে চলেছে কোনও সুখবর। তবে এই প্রথম নয়। কলকাতায় এলেই দক্ষিণেশ্বরে ছুটে যান কাজল। এর আগে মা ও ছেলেকে সঙ্গে নিয়েও মা কালীর দর্শনে গিয়েছিলেন তিনি। 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement