shono
Advertisement

Breaking News

বিজেপি কর্মীর মৃত্যুতে উদ্বিগ্ন অমিত শাহ, টুইট করে শোকপ্রকাশ

মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার রাজ্যের আইন-শৃঙ্খলা বজায় রাখতে ব্যর্থ, দাবি শাহের। The post বিজেপি কর্মীর মৃত্যুতে উদ্বিগ্ন অমিত শাহ, টুইট করে শোকপ্রকাশ appeared first on Sangbad Pratidin.
Posted: 08:28 PM Jun 02, 2018Updated: 08:43 PM Jun 02, 2018

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: লক্ষ্য লোকসভা৷ দিল্লির দুর্গে ক্ষমতা ধরে রাখতে বাংলার উপর গুরুত্ব বাড়িয়েছে গেরুয়া শিবির৷ কর্মী মৃত্যু থেকে শুরু করে রাজ্যের আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে এবার লাগাতার রাজ্যের ঘাড়ে চাপ বাড়ানোর নয়া কৌশল নিলেন বিজেপি সভাপতি অমিত শাহ৷ একের পর এক টুইট করে পুরুলিয়ায় ঘটনায় তীব্র উদ্বিগ্ন প্রকাশ করলেন বিজেপি সর্বভারতীয় সভাপতি অমিত শাহ৷ পশ্চিমবঙ্গের দায়িত্বপ্রাপ্ত বিজেপির সাংগঠনিক নেতা রামলালকে ফোন করে ঘটনার খোঁজখবর নেন তিনি৷

Advertisement

[পুরুলিয়ায় পরপর ২ বিজেপি কর্মীর রহস্যমৃত্যু, সরানো হল পুলিশ সুপার জয় বিশ্বাসকে]

গোটা ঘটনা জানার পর আজ দুপুরে টুইট করেন বিজেপি সভাপতি অমিত শাহ৷ মৃত কর্মীর পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়ে টুইটারে মোদির সেনাপতি লেখেন, ‘‘এই ঘটনায় আমি লক্ষ লক্ষ বিজেপি কর্মীর হয়ে দুলাল কুমারের পরিবারের কাছে দুঃখপ্রকাশ করছি৷ ঈশ্বর যেন দুলাল কুমারের পরিবারের সদস্যদের ক্ষতি সহ্য করার ক্ষমতা দেন৷ ওম শান্তি শান্তি শান্তি৷’’

দ্বিতীয় আরও একটি টুইট করে বিজেপি সভাপতি লেখেন, আজ পশ্চিমবঙ্গে দুলাল কুমার নামে আরও এক দলীয়কে হত্যা করা হয়েছে বলে জানতে পারলাম৷ পশ্চিমবঙ্গে এই ঘটনা ক্রমাগত বেড়েই চলেছে৷ আর এই ঘটনায় প্রমাণ করছে, মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার রাজ্যের আইন-শৃঙ্খলা বজায় রাখতে ব্যর্থ৷’’

[কর্মী মৃত্যুর প্রতিবাদে এবার গোটা পুরুলিয়ায় ১২ ঘণ্টা বনধ ডাকল বিজেপি]

জানা গিয়েছে, বিজেপি কর্মী খুনের ঘটনা বিজেপি সভাপতি অমিত শাহ ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংকে গোটা বিষয়টি জানানো হয়৷ সায়ন্তন বসু বলেন, “পুরো পরিস্থিতি নিয়ে রিপোর্ট দেব অমিত শাহ ও রাজনাথ সিংকে। এরপর ওনারা রাজ্যে আসতে পারেন।” দলীয় সূত্রে খবর, পুরুলিয়াতে পরপর দুই দলীয় কর্মী খুনের ঘটনায় উদ্বিগ্ন বিজেপি নেতৃত্ব। দলীয় সূত্রে খবর, রাজ্যে আসতে পারে কেন্দ্রীয় টিম। আরও বড়সড় আন্দোলনের প্রস্তুতি নিচ্ছে বিজেপি। ফের পুরুলিয়া বনধ ডাকা হতে পারে। প্রয়োজনে বাংলা বনধ ডাকার হুঁশিয়ারি আগেই দিয়েছেন দিলীপ ঘোষ।

শনিবার সাতসকালে বিজেপি কর্মীর দেহ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে বাংলার রাজনীতির ময়দান কাঁপানোর চেষ্টা শুরু করে গেরুয়া শিবির৷ গাড়ি ভাঙচুর, দেহ আটকে বিক্ষোভ ও পথ অবরোধ-সহ কলকাতায় মিছিলকে কেন্দ্র করে শুরু হয়েছে রাজনীতির টানাপোড়েন৷ এই পরিস্থিতিতে মোদি সেনাপতির জোড়া টুইট বিতর্কের জন্ম দিয়েছে৷

The post বিজেপি কর্মীর মৃত্যুতে উদ্বিগ্ন অমিত শাহ, টুইট করে শোকপ্রকাশ appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement