shono
Advertisement
Ananta Maharaj

'কুত্তাকে পোছে, আমাকে না', শাহের বৈঠকে ডাক না পেয়ে বিস্ফোরক অনন্ত মহারাজ

তিনিই বিজেপিকে ক্ষমতায় এনেছেন বলে দাবি করে রাজ্যসভার সাংসদের মন্তব্য, তাঁর সঙ্গে অন্য 'প্রোপাগান্ডা' করে শাসকদল।
Published By: Sucheta SenguptaPosted: 12:37 PM Jul 19, 2026Updated: 12:37 PM Jul 19, 2026


বিজেপির হয়ে রাজ্যসভার সাংসদ হওয়া, মমতা বন্দ্যোপাধ্যায়কে বাড়িতে ডেকে আপ্যায়ণ, তাঁর হাত থেকে 'বঙ্গভূষণ' সম্মান গ্রহণের পর এবার নতুন বিতর্কের জন্ম দিলেন উত্তরবঙ্গের প্রভাবশালী নেতা অনন্ত মহারাজ। দলে গুরুত্ব না পেয়ে বিজেপিকে বেলাগাম ভাষায় আক্রমণ করে বসলেন তিনি। শনিবার শিলিগুড়ির উত্তরকন্যায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর প্রশাসনিক বৈঠকে সেখানকার প্রশাসনিক ও দলীয় স্তরে শীর্ষ ব্যক্তিরা ডাক পেলেও 'ব্রাত্য' ছিলেন গ্রেটার কোচবিহার নিয়ে সর্বদা সুর চড়ানো নগেন্দ্র রায় ওরফে অনন্ত মহারাজ। তাতেই ক্ষিপ্ত হয়ে তাঁর মন্তব্য, ‘‘বিজেপিকে তো পশ্চিমবঙ্গে আমি নিয়ে এসেছি। এখন সরকার হয়েছে। ওরা এখন কুত্তাকে পোছে, আমাদের পোছে না।''

Advertisement

সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে ক্ষোভ উগরে দিয়ে বিজেপির রাজ্যসভার সাংসদের দাবি, ‘‘আপনাদের (সংবাদমাধ্যম) মাধ্যমে বলে রাখি, বিজেপিকে তো পশ্চিমবঙ্গে আমি নিয়ে এসেছি। উত্তরবঙ্গেও আমি এনেছিলাম। এখন সরকার হয়েছে। কুত্তাকে পোছে, আমাকে পোছে না। আমার সঙ্গে শুধু নানারকম কথাবার্তা বলে অন্য প্রোপাগান্ডা করে। আমি কাকে বিশ্বাস করব এখন?''

শনিবার দিনহাটায় একটি কর্মসূচি ছিল অনন্ত মহারাজের। একই দিনে উত্তরকন্যায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর প্রশাসনিক বৈঠক ছিল। রাজ্যে বিজেপি সরকার প্রতিষ্ঠা হওয়ার পর এটাই শাহের প্রথম উত্তরবঙ্গের প্রশাসনিক বৈঠক। সেখানে ডাক পাননি অনন্ত মহারাজ। এনিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে ক্ষোভ উগরে দিয়ে বিজেপির রাজ্যসভার সাংসদের দাবি, ‘‘আপনাদের (সংবাদমাধ্যম) মাধ্যমে বলে রাখি, বিজেপিকে তো পশ্চিমবঙ্গে আমি নিয়ে এসেছি। উত্তরবঙ্গেও আমি এনেছিলাম। এখন সরকার হয়েছে। কুত্তাকে পোছে, আমাকে পোছে না। আমার সঙ্গে শুধু নানারকম কথাবার্তা বলে অন্য প্রোপাগান্ডা করে। আমি কাকে বিশ্বাস করব এখন?''

তবে এই প্রথম নয়, গত বিধানসভা নির্বাচনের আগেও একাধিকবার বিজেপির বিরুদ্ধে বিতর্কিত মন্তব্য শোনা গিয়েছিল অনন্ত মহারাজের গলায়। রাজ্যে বিজেপি ক্ষমতায় আসার পর কোনও প্রশাসনিক কর্মসূচি বা বিজেপির দলীয় কর্মসূচিতে তাঁকে দেখা যায়নি। নিজের গ্রেটার সংগঠনের বিভিন্ন কর্মসূচিতে অনন্ত মহারাজ নিয়মিতভাবে উপস্থিত থাকছেন। শনিবার কুকুরের সঙ্গে নিজের গুরুত্ব নিয়ে বিজেপিকে তুলোধোনা করে তাঁর এই মন্তব্য নিয়ে অবশ্য জেলা বিজেপি নেতৃত্বের কেউ কোনও মন্তব্য করতে চাননি।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement