সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নবান্নে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠক যোগ দিয়েছিলেন তিনি। বৈঠক থেকে ফিরে পাহাড়ে প্রত্যাহারের ঘোষণা করেছিলেন। কিন্তু, মোর্চার সুপ্রিমো বিমল গুরুংয়ের পালটা হুঁশিয়ারিতে পাহাড়ের পরিস্থিতি এখনও স্বাভাবিক হয়নি। এই প্রেক্ষাপটে এবার পাহাড়ে বনধ প্রত্যাহারের দাবিতে পথে নামছেন বিনয় তামাং, অনীত থাপারা। মঙ্গলবার সকালে কার্শিয়ংয়ে অনুগামীদের নিয়ে মিছিল করবেন তাঁরা। হবে জনসভাও।
[বনধ অগ্রাহ্য করেই মিরিকের রাস্তায় সাধারণ মানুষ]
পাহাড়ে বনধ চলবে না প্রত্যাহার করা হবে? এই প্রশ্নে এখন মোর্চা সুপ্রিমো বিমল গুরুং ও তাঁর একদা ঘনিষ্ঠ বিনয় তামাংয়ের মধ্যে দ্বন্দ চরমে। একতরফাভাবে বনধ প্রত্যাহারের ঘোষণা করায় ইতিমধ্যেই বিনয় তামাংকে মোর্চা থেকে বহিস্কার করা হয়েছে। সরিয়ে দেওয়া হয়েছে মোর্চা কো-অর্ডিনেটরের পদ থেকেও। শোনা যাচ্ছে, আগামী ১২ সেপ্টেম্বর নবান্নে মুখ্যমন্ত্রীর সঙ্গে দ্বিতীয় দফার বৈঠকে বিনয় তামাংকে আর পাঠাতে রাজি নন বিমল গুরুং। বরং নিজের অনুগামীদের পাঠিয়ে পাহাড়ের ক্ষমতায় রাশ নিজের হাতেই রাখতে চাইছেন তিনি। এই অবস্থায় বেশ কয়েকদিন গৃহবন্দি থাকার পর পালটা শক্তি প্রদর্শনে নেমেছেন বিনয় তামাং। রবিবারই প্রথম প্রকাশ্যে এসেছিলেন তিনি। দুপুরে সমর্থকদের নিয়ে দার্জিলিংয়ের চকবাজারে গিয়েছিলেন বিনয় তামাং। সেখানে সাংবাদিকদের মুখো্মুখি হয়ে মোর্চা সুপ্রিম বিমল গুরুংয়ের বিরুদ্ধে গোপন তথ্য ফাঁস করার হুঁশিয়ারিও দিয়েছিলেন। আর এবার পাহাড়ে বনধ প্রত্যাহারের দাবিতে মোর্চা সুপ্রিমো বিমল গুরুংয়ের বিরুদ্ধে পথে নামতে চলেছেন বিনয় তামাং, অনীত থাপাররা। আজ সকালে কার্শিয়ংয়ে মিছিল করবেন তাঁরা।
[আশ্রমের মধ্যেই ধর্ষণ করে খুন মহিলা, আটক অভিযুক্ত সাধু]
প্রসঙ্গত, সোমবার মোর্চা সুপ্রিমো বিমল গুরুংয়ে হুঁশিয়ারি উপেক্ষা করেই বনধ ভাঙতে পথে মিরিকে পথে নেমেছিলেন সাধারণ মানুষ। মিরিকের পুরপ্রধান লালবাহাদুর রাইয়ের নেতৃত্বে শান্তি মিছিলও হয়। মিছিলে অংশ নেন হাজার পাঁচেক মানুষ।
[ছাত্রীর শ্লীলতাহানির অভিযোগে রণক্ষেত্র বিশ্বভারতী, ঘেরাও উপাচার্য]
The post বনধ প্রত্যাহারের দাবিতে কার্শিয়ংয়ে মিছিল বিনয় তামাং, অনীত থাপাদের appeared first on Sangbad Pratidin.
