shono
Advertisement
Ratna Debnath on Baruipur Incident

খেলা-মেলা-মদের সংস্কৃতির ফল! বারুইপুর ধর্ষণ-খুন কাণ্ডে প্রাক্তন শাসককে দুষলেন রত্না দেবনাথ

এই ঘটনার ধিক্কার জানিয়ে তাঁর সাফ কথা, বারুইপুরের ঘটনায় বিজেপি সরকার বিচার দেবে। ওই নাবালিকা ও তাঁর পরিবার বিচার পাবেই।
Published By: Jaba SenPosted: 04:27 PM Jul 06, 2026Updated: 05:22 PM Jul 06, 2026

বারুইপুরে নাবালিকাকে ধর্ষণ-খুনের ঘটনায় (Baruipur Incident) মুখ খুললেন পানিহাটির বিজেপি বিধায়ক রত্না দেবনাথ (Ratna Debnath)। এই ঘটনার জন্য বিগত তৃণমূল সরকারকেই দায়ী করেন তিনি। তিনি বলেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে হওয়া দুর্নীতির ফল ভুগতে হচ্ছে সমাজকে। তৃণমূল এতদিন মানুষকে শিক্ষা, স্বাস্থ্য থেকে দূরে সরিয়ে রেখে খেলা, মেলা, মদ, জুয়ায় মত্ত রেখেছিল। সেই কারণে সামাজিক অধঃপতন হয়েছে। এই সামাজিক অবক্ষয়ের শিকার হতে হয়েছে বারুইপুরের নাবালিকাকে। এই ঘটনার ধিক্কার জানিয়ে তাঁর সাফ কথা, বারুইপুরের ঘটনায় বিজেপি সরকার বিচার দেবেই। ওই নাবালিকা ও তাঁর পরিবার বিচার পাবে।

Advertisement

সোমবার পানিহাটিতে কার্যালয়ে বসে রত্না বলেন, বারুইপুরের ঘটনা বেদনাদায়ক। আমাদের সরকার মাত্র দু'মাস এসেছে। আমি বলব সরকারকে শক্ত হাতে এগুলোই দমন করতে হবে। এই ধরনের ঘটনা কেন হবে? আমি জানি ও বিচার পাবে। তবে এটাও ঠিক বাবা, মা তো আর সন্তানকে ফিরে পাবে না। বিচার আমিও অবশ্যই পাব। নতুন সরকার এসেছে। আমাদের সব তথ্যপ্রমাণ নষ্ট হয়েছে, তাই বিচারের অগ্রগতিতে একটু সময় লাগছে। তবে তমন্নার মা এসে আমাদের মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলেছেন। সব অপরাধী ধরা পড়েছে। বারুইপুরের পরিবারও বিচার পাবে।’ তিনি জানান, আজ সময় পেলে তিনি বারুইপুরে যাবেন। আর তা না হলে আগামিকাল তিনি নাবালিকার বাবা-মায়ের সঙ্গে দেখা করবেন। আগামীদিনে বিধানসভায় নারী সুরক্ষা নিয়ে সরব হওয়ার বার্তাও দেন রত্না।

তিনি সমাজমাধ্যমেও এই নিয়ে একটি পোস্ট করেন। লেখেন, "বারুইপুরে নাবালিকাকে ধর্ষণ করে খুন। নৃশংস ঘটনা। ৪ জন তুলে নিয়ে গিয়ে বাচ্চাটাকে অত্যাচার করে। তার মধ্যে এক অভিযুক্তর গণপিটুনিতে মৃত্যু হয়েছে। তবে, পুলিশ কয়েকঘণ্টার মধ্যেই বাকি ৩ জনকেই আটক করেছে। বর্তমান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী নাবালিকার বাবাকে ফোন করে কথা বলেছেন। ভবানীভবনে মঙ্গলবার তাঁকে যেতে বলেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সরকার পাশে আছেন পরিবারের। মা-বাবার কোল যারা খালি করল তাদের কড়া শাস্তি হওয়া উচিত। নরপিশাচদের সঙ্গে আপসহীন বর্তমান রাজ্য সরকার।"

উল্লেখ্য, নাবালিকাকে ধর্ষণ-খুনের অভিযোগকে ঘিরে গতকাল অগ্নিগর্ভ হয়ে ওঠে বারুইপুর। এই ঘটনায় দ্রুত অ্যাকশন শুরু করেছে পুলিশ। ইতিমধ্যেই মূল অভিযুক্ত-সহ ৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আরও ৩ জনকে আটক করে চলছে জিজ্ঞাসাবাদ। অন্যদিকে, গতকালই এক অভিযুক্তকে ধরে গণপিটুনি দেয় উত্তেজিত জনতা। মারধরে তাঁর মৃত্যু হয়। বারুইপুর কাণ্ডে সব দোষীদের শাস্তির আশ্বাস দিয়েছেন মুখ্যমন্ত্রী। পরিবারের সব দাবি মেনে নেওয়া হবে বলেও জানান। বারুইপুরে পুলিশের উপর হামলা, সরকারি সম্পত্তি নষ্ট, অভিযুক্তকে পিটিয়ে খুনের ঘটনায় আরও তিনটি মামলা রুজু করে তদন্ত করছে পুলিশ।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement