shono
Advertisement

ফের বেপরোয়া গতি, বাসের ধাক্কায় মৃ্ত্যু প্রৌঢ়ের

বালুরঘাটে জাতীয় সড়ক আটকে বিক্ষোভ বাসিন্দাদের। The post ফের বেপরোয়া গতি, বাসের ধাক্কায় মৃ্ত্যু প্রৌঢ়ের appeared first on Sangbad Pratidin.
Posted: 02:27 PM Jul 03, 2018Updated: 02:57 PM Jul 03, 2018

রাজা দাস, বালুরঘাট: বেপরোয়া গতি কাড়ল প্রাণ। ছেলেকে স্টেশনে পৌঁছে দিয়ে বাড়ি ফেরার পথে বাসের ধাক্কায় মৃ্ত্যু প্রৌঢ়ের। মৃত ব্যক্তির নাম নজরুল সর্দার(৫০)। বাড়ি দক্ষিণ দিনাজপুরের কুমারগঞ্জ থানার সমজিয়া গ্রাম পঞ্চায়েতের কৃষ্ণপুরে। তাঁর ছোট ছেলে তোরাফ সর্দার ভিন রাজ্যে কাজ করেন। মঙ্গলবার ছিল ছেলের ফিরে যাওয়ার দিন। সকালে ছেলেকে নিয়ে বালুরঘাট স্টেশনে আসেন নজরুলবাবু। ছেলে ট্রেনে উঠে গেলে বাইকে চড়ে বাড়িতে ফিরছিলেন তিনি। ৫১২ নম্বর জাতীয় সড়কের উপর থেকে যাওয়ার সময় আচমকাই একটি বাস নজরুলবাবুকে ধাক্কা মারে। বাসটি প্রবল বেগে ছুটে আসছিল। এদিকে আইন মেনেই বাইক চালাচ্ছিলেন ওই প্রৌঢ়। অভিযোগ তখনই পিছন থেকে প্রবল বেগে ধাক্কা মারে বাস। ধাক্কার তীব্রতায় জাতীয় সড়কের উপরেই ছিটকে পড়েন নজরুল সর্দার। বাইকটি গিয়ে পড়ে অন্যদিকে। ঘটনাস্থলেই মৃত্যু হয় ওই প্রৌঢ়ের। মঙ্গলবার সকালে মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটেছে বালুরঘাটর মণিপুর এলাকা লাগোয়া জাতীয় সড়কে।

Advertisement

[ব্যাংকের বারান্দায় বৃদ্ধের ঝুলন্ত দেহ উদ্ধার, চাঞ্চল্য বাসন্তীতে]

এদিকে ঘটনার পরই পালিয়ে যায় ঘাতক বাসটি। স্থানীয়রা ততক্ষণে ঘটনাস্থলে ভিড় করেছেন। ততক্ষণে মৃত্যু হয়েছে নজরুলবাবুর। মৃত্যুর খবর আসতেই ক্ষিপ্ত জনতা জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখায়। বিক্ষোভের জেরে পরপর গাড়ি দাঁড়িয়ে যাওয়ায় যানজটে অবরুদ্ধ হয়ে পড়ে জাতীয় সড়ক। পরে পতিরাম ফাঁড়ির পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বিক্ষুব্ধ জনগণকে সুবিচারের আশ্বাস দিলে বিক্ষোভ উঠে যায়।

[স্বামী পরিত্যক্তা যুবতীকে কুপিয়ে খুনের অভিযোগ, অধরা প্রেমিক]

জানা গিয়েছে, মৃত নজরুল সর্দারের ছেলে তোরাফ গোয়ায় কাজ করেন। সেখানে যাওয়ার জন্যই এদিন সকালে বালুরঘাট থেকে ট্রেনে চড়ে কলকাতায় আসছিলেন তিনি। সেখান থেকে ট্রেন বদলে গোয়ায় যাওয়ার কথা। ছেলেকে স্টেশনে পৌঁছে দিতে আসেন নজরুলবাবু। ফেরার পথেই ঘটে দুর্ঘটনা। এই প্রসঙ্গে পতিরাম ফাঁড়ির ওসি দেবব্রত  মিশ্র জানান,  ঘাতক বাসের খোঁজে তল্লাশি শুরু হয়েছে।

The post ফের বেপরোয়া গতি, বাসের ধাক্কায় মৃ্ত্যু প্রৌঢ়ের appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
toolbarHome ই পেপার toolbarup মহানগর toolbarvideo শোনো toolbarshorts রোববার