shono
Advertisement

১৪ মে কি আদৌ হবে পঞ্চায়েত ভোট? আদালতের রায়ে ফের অনিশ্চয়তা

অনিশ্চয়তার ঘেরাটোপে ভোটের ভবিষ্যৎ, চূড়ান্ত রায় ৪ মে। The post ১৪ মে কি আদৌ হবে পঞ্চায়েত ভোট? আদালতের রায়ে ফের অনিশ্চয়তা appeared first on Sangbad Pratidin.
Posted: 03:53 PM May 01, 2018Updated: 05:08 PM Aug 24, 2018

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফের পঞ্চায়েত ভোটের দিন নিয়ে অনিশ্চয়তা। রাজ্যের নিরাপত্তার আশ্বাস নিয়ে ১৪ মে এক দফায় ভোটের দিন ঘোষণা করে রাজ্য নির্বাচন কমিশন। কিন্তু সেদিন ভোট হবে কিনা তা নিয়ে ফের সংশয় জাগল। মঙ্গলবার আদালত জানাল, এটি বিচারাধীন বিষয়। ওইদিন ভোট হবে কিনা সে ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে প্রধান বিচারপতির সিঙ্গল বেঞ্চ। ৪ মে ডিভিশন বেঞ্চে ফের হবে শুনানি। সেদিনই ভোটভাগ্য চূড়ান্ত হওয়ার সম্ভাবনা।

Advertisement

[  নীতি পুলিশের এ শহর নয় চেনা কলকাতা, প্রতিবাদে নেটদুনিয়া ]

নিরাপত্তার প্রশ্নে ভোটের দিন ঘোষণাকে চ্যালেঞ্জ করে আদালতের দ্বারস্থ হয়েছিল পিডিএস। তাদের বক্তব্য ছিল, যে নিরাপত্তা নিয়ে আগে তিন দফায় ভোট হচ্ছিল, এখন সেই একই নিরাপত্তা ব্যবস্থায় কী করে এক দফায় ভোট হচ্ছে? এই প্রশ্নে গোড়ার দিকে সন্দিহান ছিল কমিশনও। কমিশনের মত ছিল অন্তত দু’দফায় হোক ভোট। কিন্তু সামনেই রমজান মাস। তার আগেই ভোট প্রক্রিয়া শেষ করে ফেলতে চাইছিল রাজ্য। রাজ্যের তরফে নোটিফিকেশন পাওয়ার পরই ভোটের দিন ঘোষণা করে বিজ্ঞপ্তি জারি করে কমিশন। কিন্তু সন্তুষ্ট ছিল না পিডিএস। ফলে ফের ভোটের জল গড়ায় আদালতে। এবং এক্ষেত্রেও আদালতকে সন্তুষ্ট করতে পারল না কমিশন। নিরাপত্তা রাজ্যের বিষয় হলেও, সেই খতিয়ান কমিশনকেই আদালতের সামনে হাজির করতে হবে। কিন্তু সে ব্যাপারেই অষ্পষ্টতা ধরা পড়ে। নিরাপত্তা নিয়ে কমিশনের হোমওয়ার্ক নেই বলেই মনে করেছে বিচারপতি সুব্রত তালুকদারের সিঙ্গল বেঞ্চ। ফলে পুরো মামলাটিই পাঠিয়ে দেওয়া হয়েছে ডিভিশন বেঞ্চে। বিরোধীদের দাবি মেনে নির্বাচনের দিন অবশ্য বাতিল করে দেওয়া হয়নি। তবে দিনটি আপাতত বিচারাধীন বিষয়। অর্থাৎ এখনই নিশ্চিত করে বলা যাচ্ছে না যে, ১৪ মে রাজ্যে পঞ্চায়েত ভোট। ৪ মে কমিশনের থেকে নিরাপত্তা সংক্রান্ত সমস্ত বিষয় বুঝে নেবে আদালতের ডিভিশন বেঞ্চ। যদি আদালত সন্তুষ্ট হয় তবেই ১৪ মে ভোট হবে। অন্যথায় অন্য দিন ঘোষণার নির্দেশও দেওয়া হতে পারে। মঙ্গলবারের সিঙ্গল বেঞ্চের এই রায়ের ফলে ফের অনিশ্চয়তার ঘেরাটোপে আটকে পড়ল পঞ্চায়েত নির্বাচন।

[  শ্রমিক দিবসেই জীবনাবসান, প্রয়াত রাজ্যের প্রাক্তন অর্থমন্ত্রী অশোক মিত্র ]

The post ১৪ মে কি আদৌ হবে পঞ্চায়েত ভোট? আদালতের রায়ে ফের অনিশ্চয়তা appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
toolbarHome ই পেপার toolbarup মহানগর toolbarvideo শোনো toolbarshorts রোববার