shono
Advertisement

Breaking News

পচা পুকুর থেকে উদ্ধার বস্তাবন্দি বাসি মাংস, পুর অভিযানে চাঞ্চল্য বাঁকুড়ায়

বাসি মাংস টাটকা দেখাতে চলত এই কারসাজি। The post পচা পুকুর থেকে উদ্ধার বস্তাবন্দি বাসি মাংস, পুর অভিযানে চাঞ্চল্য বাঁকুড়ায় appeared first on Sangbad Pratidin.
Posted: 03:28 PM May 11, 2018Updated: 03:43 PM May 11, 2018

টিটুন মল্লিক, বাঁকুড়া: মৃত পশুর দেহ ভাগাড় থেকে তুলে এনে কলকাতার বিভিন্ন রেস্তরাঁয় বিক্রির ঘটনা সামনে এসেছে। কলকাতার ভাগাড় কাণ্ডের জেরে নড়েচড়ে বসেছে রাজ্য সরকারের দুর্নীতিদমন শাখা আর বাঁকুড়া পুরসভা। শুক্রবার সকালে বাঁকুড়া পুরসভা আর বাঁকুড়া সদর থানার পুলিশ বাঁকুড়া শহরে বিভিন্ন মাংসের দোকানে অভিযান চালাতে গিয়ে বাঁকুড়ার সার্কিট হাউস সংলগ্ন কানকাটা এলাকায় কয়েকটি মাংসের দোকানে হানা দিতেই চক্ষু চড়কগাছ!

Advertisement

 বিডিওকে মারধরে অভিযুক্ত সিভিক ভলান্টিয়ার, কুশমণ্ডিতে উত্তেজনা ]

পুরসভা সূত্রে খবর, সপ্তাহ খানেক আগের কাটা ফ্রিজের মাংস টাটকা দেখাতে পুকুরের নোংরা জলে বস্তাবন্দি করে ডুবিয়ে রেখে বিক্রি করছেন একাধিক মাংস বিক্রেতারা। ফ্রিজে মজুত করা রয়েছে কিলো কিলো বাসি মাংস। নমুনা সংগ্রহ করে বাকি বাসি মাংস ফেলে দেওয়ার নির্দেশ দেয় পরিদর্শক দল। অভিযোগ, বিনা লাইসেন্সে একাধিক মাংস বিক্রেতা রাস্তার উপর ফুটপাতে প্রকাশ্যে মাংস বিক্রি করতে গিয়ে এদিন হাতেনাতে ধরা পড়েন। বিভিন্ন শহরের মতোই এ শহরেও মাংসের মান পরীক্ষা করছেন পুর-কর্তৃপক্ষ। বিভিন্ন শহরের মতোই এ শহরেও মাংসের মান পরীক্ষার নির্দেশ এসেছে। সেই মোতাবেক শুক্রবার বাঁকুড়া শহরের বিভিন্ন মাংসের দোকানে অভিযান  হয়। কলেজ রোড, কানকাটা, ভৈরবস্থান মোড়, সার্কিট হাউসের সামনে অভিযান চালায় দলটি। অভিযানের গোড়াতেই ধরা পড়ল অনিয়ম!

 মহাপ্রভুর প্রসাদে বিষক্রিয়া, কুশমণ্ডিতে গুরুতর অসুস্থ ৫১ ]

পরিদর্শক দলের নেতৃত্বে থাকা পুরসভার ভাইস চেয়ারম্যান দিলীপ আগরওয়াল বলছেন, “বাঁকুড়ার মত মফঃস্বল শহরেও বাসি মাংস পচা পুকুরে বস্তাবন্দি করে ডুবিয়ে রাখার পর টাটকা দেখিয়ে বিক্রি করা হয়। ওই পুকুরে স্নান করছেন মানুষজন। গবাদি পশুকে স্নান করানো হচ্ছে। রাস্তার বেওয়ারিশ সারমেয়র দল পুকুরটিতে স্নান করছে। ওই জলেই বস্তা বন্দি অবস্থায় মাংস ফেলে রাখছেন বিক্রেতা। বিষয়টি জেলা স্বাস্থ্য দপ্তরের নজরে আনবে আমরা। কারণ ওই পুকুর জেলা স্বাস্থ্য দপ্তরের।” তিনি জানান, এদিন বেশ কয়েকটি মাংসের দোকানে হা্না দিয়ে একাধিক ফ্রিজ আটক করা হয়েছে। যে ফ্রিজগুলিতে  কিলো কিলো মাংস মজুত করে রাখা আছে। এদিনের  অভিযানে প্রায় তিন কুইন্টাল মাংস উদ্ধার হয়। পুরসভা বলছে বাঁকুড়ায় এরকম অভিযান চলবে। অতর্কিতে হানা দেবে পুরসভার পরিদর্শক দল।

[  তৃণমূলের পতাকা ছেঁড়া নিয়ে উত্তপ্ত বাগদা, মোতায়েন পুলিশবাহিনী ]

শহর জুড়ে ইতিউতি গজিয়ে উঠেছে কাটা মাংসের দোকান। প্রকাশ্যে মাংস কেটে ঝুলিয়ে বিক্রি করছেন তারা। তাদের না আছে কোনও লাইসেন্স, না পুরসভার কোনও নিয়ম মেনে দোকান করেছেন তারা। অভিযোগ, বেশ কিছু স্কুলের সামনে প্রকাশ্যে রক্ত মাখা মাংস কেটে ঝুলিয়ে রাখছেন বিক্রেতারা। ওই পথেই  কচিকাঁচারা যাচ্ছে বিদ্যালয়ে। দৃশ্যদূষণ নিয়ে বারবার সতর্ক করা হলেও কেউ কথা শুনছেন না। এ ব্যাপারেও নজরদারি আরও বাড়ানো হবে।

The post পচা পুকুর থেকে উদ্ধার বস্তাবন্দি বাসি মাংস, পুর অভিযানে চাঞ্চল্য বাঁকুড়ায় appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
toolbarHome ই পেপার toolbarup মহানগর toolbarvideo শোনো toolbarshorts রোববার