shono
Advertisement

এবার শিলিগুড়িতে খোঁজ পচা মাংসের, সস্তার বিরিয়ানিতে নজর কাঁথিতেও

শিলিগুড়িতে সিল করা হল দুটি মাংসের দোকান। The post এবার শিলিগুড়িতে খোঁজ পচা মাংসের, সস্তার বিরিয়ানিতে নজর কাঁথিতেও appeared first on Sangbad Pratidin.
Posted: 01:53 PM May 02, 2018Updated: 12:23 PM Aug 22, 2018

সংগ্রাম সিংহরায় ও রঞ্জন মহাপাত্র: ভাগাড়ের সংক্রমণ গোটা রাজ্যে। বজবজ থেকে যার সূত্রপাত গোটা শহর ও শহরতলি কাঁপিয়ে তার বিস্তার সুদূর শিলিগুড়িতেও। বুধবার অভিযানে নেমে পচা মাংসের সন্ধান পেল পুরসভা। এদিকে ভাগাড় কাণ্ডের জেরে নাড়া পড়েছে মেদিনীপুরেও। চলছে অভিযান। সস্তার বিরিয়ানির উপর নজর রাখা হচ্ছে।

Advertisement

[  রমরমিয়ে চলছে নকল সস-আচারের কারখানা, হুলস্থূল শিলিগুড়িতে ]

দক্ষিণ চব্বিশ পরগণার বজবজের একটি ভাগাড় থেকে পাচার হচ্ছে মাংস। কেটেকুটে সাফসুতরো করে প্যাকেটে পুরে তা পাচার হচ্ছে শহরের হোটেলগুলিতে। খবর প্রকাশ্যে আসামাত্র ঢি ঢি পড়ে যায় গোটা শহরে। ধরপাকড়ে নেমে ট্যাংরা, কাঁকিনাড়ার দিকেও ভাগাড় চক্রের হদিশ খুঁজে পায় পুলিশ। তবে এর শাখাপ্রশাখা যে বহুদূর বিস্তৃত তা অনুমান করেছিলেন গোয়েন্দারা। বাংলাদেশ ও নেপালে পচা মাংস সরবরাহকারী লিংকম্যানেরও খোঁজ চলছিল। বাস্তবে দেখা গেল ভাগাড় চক্র শুধু কলকাতা ও শহরতলিকে বিস্তার করেই বেড়ে ওঠেনি। অনরূপ চক্রের খোঁজ মিলল শিলিগুড়িতেও। গোপন সূত্রে খবর পেয়ে এদিন অভিযান চালান পুরকর্তারা। খোঁজ মিলল পচা মাংসের। শিলিগুড়ির সুভাষপল্লি, বাগরাকোট স্টেশন বাজারে দুটি দোকানে পচা মাংসের দেখা পেয়েই দোকান দুটি সিল করে দেওয়া হয়েছে।

[  সোনারপুরে সাড়ে তিন বছরের শিশুকে যৌন নিগ্রহের অভিযোগ, ধৃত ১ ]

এদিকে ভাগাড় কাণ্ডের জেরে নড়েচড়ে বসল পূর্ব মেদিনীপুর জেলার কাঁথি পৌর প্রশাসন। পৌরসভার গঠন করা ৮ সদস্যের তদন্তকারী দল আজ কাঁথি শহরের প্রত্যেকটি মাংস দোকান পর্যবেক্ষণ করে। শুধু তাই নয়, প্রত্যেকটি দোকানে পৌরসভার অনুমোদন আছে কিনা তা খতিয়ে দেখা হয়। পাশাপাশি দোকানগুলি থেকে মাংসের নমুনাও সংগ্রহ করা হয়। এবার থেকে মাংসের দোকানগুলিতে যখন তখন সারপ্রাইজ ভিজিট হতে পারে বলে জানা যাচ্ছে। রেস্তরাঁ,  হোটেল থেকে শুরু করে রাস্তার ধারের দোকানগুলিতেও তদন্ত চালাবে পৌরসভা। নজর রয়েছে কমদামি বিরিয়ানি বিক্রেতাদের দিকেও।

The post এবার শিলিগুড়িতে খোঁজ পচা মাংসের, সস্তার বিরিয়ানিতে নজর কাঁথিতেও appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
toolbarHome ই পেপার toolbarup মহানগর toolbarvideo শোনো toolbarshorts রোববার