shono
Advertisement
CBI

নাগাল্যান্ডে গ্রেপ্তার, মামলা তামিলনাড়ুতেও! ধৃত কালনার কুখ্যাত 'রকি'কে হেফাজতে চাইল সিবিআই

সূত্রের খবর, তামিলনাড়ুতে থাকা মামলার তদন্তেই তাঁকে হেফাজতে চেয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। রকির আইনজীবীও সিবিআইয়ের হেফাজতে চাওয়ার বিষয়টি স্বীকার করে নিয়েছেন।
Published By: Subhankar PatraPosted: 01:35 PM Jul 22, 2026Updated: 02:44 PM Jul 22, 2026

পশ্চিমবঙ্গে অস্ত্র আইনে গ্রেপ্তার। নাগাল্যান্ড থেকে গ্রেপ্তার। তামিলনাড়ুতেও মামলা। পশ্চিমবঙ্গ পুলিশের হাতে অস্ত্র আইনে ধৃত সুব্রত সর্দার ওরফে রকিকে হেফাজতে চাইল পুলিশ। সূত্রের খবর, তামিলনাড়ুতে থাকা মামলার তদন্তেই তাঁকে হেফাজতে চেয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। রকির আইনজীবীও সিবিআইয়ের হেফাজতে চাওয়ার বিষয়টি স্বীকার করে নিয়েছেন।

Advertisement

পূর্বস্থলীর এই গুণধর রকির এই বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে। হুমকি ও তোলাবাজি থেকে অস্ত্র আইন। একাধিক মামলায় গ্রেপ্তার হয়েছেন তিনি। রকিকে সঙ্গে নিয়ে পূর্বস্থলীর হেমায়েতপুর এলাকায় অবস্থিত রকির বাড়িতে দীর্ঘক্ষণ তল্লাশি চালায় পুলিশ। সেখান থেকেরএকটি আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়েছে বলে পুলিশ সূত্রের খবর। হুমকি ও তোলাবাজির অভিযোগে সুব্রত সরদার ওরফে রকিকে প্রথমে নাগাল্যান্ড থেকে গ্রেপ্তার করে নাদনঘাট থানার পুলিশ। পরে একটি পৃথক অস্ত্র মামলায় তাকে ফের গ্রেপ্তার করে নিজেদের হেফাজতে নিয়েছে পুলিশ।

এ ছাড়াও রকির বিরুদ্ধে এর আগে নাদনঘাটের আইসি বিশ্ববন্ধু চট্টরাজ ও পূর্বস্থলী দক্ষিণের বিজেপি বিধায়ক প্রাণকৃষ্ণ তপাদারের উদ্দেশ্যে সমাজমাধ্যমে আপত্তিকর কথাবার্তা ও অশালীন মন্তব্যের অভিযোগও উঠেছে। মঙ্গলবার রকিকে কালনা মহকুমা আদালতে পেশ করা হয়। পেশ করার সময় বিধায়ক ও আইসিকে কুকথা বলার জন্য হাত জোড় করে ভুল স্বীকার করেন রকি। রকি বলেন, “ভুল তথ্য ও কয়েকটা ফোনের ভিত্তিতে ওইসব খারাপ কথা বলেছি। তারজন্য আমি অনুতপ্ত। ওনাদের কাছে ক্ষমা প্রার্থনা করছি। ওনারা খুবই ভাল মানুষ। কারও এইভাবে সোশ্যাল মিডিয়ায় মন্তব্য করা উচিত নয়।" এ দিকে সুব্রতকে নিজেদের হেফাজতে চেয়েছে সিবিআই। 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement