shono
Advertisement

কৈলাস-রূপার চাপ বাড়িয়ে শিশুপাচার কাণ্ডে তদন্তের গতি বাড়াচ্ছে সিআইডি

বিজেপির একাধিক শীর্ষ নেতার নাম উঠে আসছে সিআইডির ব়্যাডারে৷ The post কৈলাস-রূপার চাপ বাড়িয়ে শিশুপাচার কাণ্ডে তদন্তের গতি বাড়াচ্ছে সিআইডি appeared first on Sangbad Pratidin.
Posted: 08:27 PM Jun 23, 2018Updated: 08:57 PM Jun 23, 2018

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রায় এক বছর পর জলপাইগুড়ি শিশুপাচার কাণ্ডের তদন্তে তোড়জোড় শুরু করল সিআইডি৷ রাজ্যে শিশুপাচার কাণ্ডে তদন্তের জাল গোটাতে আজ বিশেষ বৈঠকে বসেন সিআইডির তদন্তকারী আধিকারিকরা৷ শিশুপাচার সহ নতুন করে বসিরহাটের আবাসন কেলেঙ্কারিরও তদন্ত শুরু হবে বলে গোয়েন্দা সূত্রে খবর পাওয়া গিয়েছে৷ এছাড়াও সিআইডির হাতে জমে থাকা গুরুত্বপূর্ণ মামলাগুলি দ্রুত নিষ্পত্তির করারও লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে বলে ভবানী ভবন সূত্রে জানা গিয়েছে৷

Advertisement

গতবছর শুরুতেই জলপাইগুড়িতে প্রথম শিশুপাচার কাণ্ড প্রকাশ্যে আসে৷ ঘটনার তদন্তে নেমে বিজেপির একাধিক শীর্ষ নেতার নাম উঠে আসে সিআইডির ব়্যাডারে৷ জলপাইগুড়ি শিশুপাচার কাণ্ডে কৈলাস বিজয়বর্গীয় ও বিজেপির রাজ্যসভার সাংসদ রূপা গঙ্গোপাধ্যায়কে দফায় দফায় জেরাও করেন সিআইডির তদন্তকারী আধিকারিকরা৷ একই সঙ্গে বসিরহাটের প্রধানমন্ত্রী আবাসন প্রকল্পের নামে টাকা তোলার অভিযোগেও স্থানীয় বিজেপি নেতৃত্বের বিরুদ্ধেও তদন্তের গতি বাড়াতে চলেছেন গোয়েন্দারা৷ নতুন করে শিশুপাচার কাণ্ড ও বিজেপি নেতৃত্বের বিরুদ্ধে আর্থিক প্রতারণার অভিযোগে তদন্ত মাথাচাড়া দিয়ে উঠতেই বেশ অস্বস্তিতে বঙ্গ বিজেপি নেতৃত্ব৷ টিটফান্ড কাণ্ডে সিবিআইয়ের তৎপরতা শুরু হতেই পালটা হিসাবে সিআইডির তরফেও তদন্তের গতি বাড়ানো হয়েছে মত পর্যবেক্ষক মহলের আশঙ্কা৷

[রহস্যজনকভাবে নিখোঁজ উচ্চ মাধ্যমিক পাশ করা মেধাবী ছাত্র, নদিয়ায় চাঞ্চল্য]

জলপাইগুড়ির শিশুপাচারে হোমের কর্ত্রী চন্দনা চক্রবর্তীকে গ্রেপ্তার করেছিল সিআইডি৷ চন্দনাকে জেরা করে তদন্তকারীরা জুহি চৌধুরি ও রূপা গঙ্গোপাধ্যায়ের নাম উঠে আসে৷ গোয়েন্দা সূত্রে খবর, চন্দনা জেরায় দাবি করেন রূপা ও কৈলাস বিজয়বর্গীয়র সঙ্গে দেখা করিয়ে দেওয়ার জন্য জুহি আশ্বাস দিয়েছিলেন৷ জুহি যখন পলাতক অবস্থায় ছিলেন তখনও তিনি রূপা এবং কৈলাসের সঙ্গে যোগাযোগ রেখেছিলেন। এই তথ্য তদন্তকারীদের কাছে রয়েছে৷ শিশুপাচার কাণ্ডে রূপা গঙ্গোপাধ্যায়কে দফায় দফায় জিজ্ঞাসাবাদ করে সিআইডি। গলফগ্রিনে বিজেপি সাংসদের বাড়িতে গিয়ে তাঁর বয়ান রেকর্ডও করেন তদন্তকারীরা। এই বিষয়ে কিছু নথিও বাজেয়াপ্ত করা হয়৷ পাচার কাণ্ডে ধৃত বিজেপি নেত্রী জুহি চৌধুরির সঙ্গে তাঁর কী সম্পর্ক ছিল তা জানতে চান সিআইডি আধিকারিকরা। দ্বিতীয় দফায় ফের তাঁকে জেরার মুখে পড়তে হতে পারে বলে সিআইডি সূত্রে খবর।

The post কৈলাস-রূপার চাপ বাড়িয়ে শিশুপাচার কাণ্ডে তদন্তের গতি বাড়াচ্ছে সিআইডি appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
toolbarHome ই পেপার toolbarup মহানগর toolbarvideo শোনো toolbarshorts রোববার