shono
Advertisement
CM Suvendu Adhikari

ফলতায় 'শহিদ' বিজেপি কর্মীর বাড়িতে মধ্যাহ্নভোজ মুখ্যমন্ত্রীর, মেনুতে কী কী?

প্রার্থী দেবাংশু পাণ্ডার সমর্থনে নির্বাচনী রোড শোর আয়োজন করেছিল বিজেপি। বনেশ্বর থেকে ফলতা বাস স্ট্যান্ড পর্যন্ত সেই রোড শোয়ে অংশগ্রহণ করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।
Published By: Subhankar PatraPosted: 05:07 PM May 19, 2026Updated: 05:48 PM May 19, 2026

ফলতায় উপ-নির্বাচনের প্রচারে বেরিয়ে শহিদ বিজেপি কার্যকর্তা স্বপন মণ্ডলের বাড়িতে মধ্যাহ্নভোজ সারলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সঙ্গে ছিলেন কাকদ্বীপের বিধায়ক দীপঙ্কর পুরুলিয়া সাংসদ জ্যোতির্ময় ও প্রার্থী দেবাংশু পাণ্ডা। মৃত বিজেপি কর্মীর বাড়িতে গিয়ে তাঁর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য নিবেদন করেন মুখ্যমন্ত্রী। তিনি জানান, "মৃত বিজেপির কার্যকর্তা স্বর্গীয় শ্রী স্বপন মণ্ডলের বাড়িতে উনার প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য নিবেদন করে শ্রদ্ধা জানালাম।"

Advertisement

২১ মে ফলতার পুর্ননির্বাচনে বিজেপির প্রার্থী দেবাংশু পাণ্ডা। তাঁর সমর্থনে এ দিন নির্বাচনী রোড শোর আয়োজন করা হয়। বনেশ্বর থেকে ফলতা বাস স্ট্যান্ড পর্যন্ত সেই রোড শোয়ে অংশগ্রহণ করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু। তারপরই ২০২১ সালে ভোট পরবর্তী হিংসার শিকার 'শহিদ' বিজেপির সক্রিয় কার্যকর্তা স্বপন মণ্ডলের বাড়ি যান তিনি। ভাত, সুক্তো, শাক, দু'রকম মাছ, চাটনি, মিষ্টি দইয়ের সহযোগে মধ্যাহ্নভোজ করেন তিনি। মুখ্যমন্ত্রী জানান, "ফলতা বিধানসভায় পুর্ননির্বাচনে বিজেপি প্রার্থী দেবাংশু পাণ্ডার সমর্থনে বনেশ্বর থেকে ফলতা বাস স্ট্যান্ড পর্যন্ত নির্বাচনী রোড শো'য় অংশগ্রহণ করি। তারপর ২০২১ এর বিধানসভা নির্বাচন পরবর্তী হিংসায় মৃত বিজেপির সক্রিয় কার্যকর্তা স্বর্গীয় স্বপন মণ্ডলের বাড়িতে উনার প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য নিবেদন করে শ্রদ্ধা জানালাম।"

উল্লেখ্য, ফলতার সভা থেকে একুশের নির্বাচনের ভোট পরবর্তী হিংসায় ৩২১ জন খুন হওয়া কর্মীদের পরিবারের সদস্যদের চাকরি দেওয়ার আশ্বাস দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। পাশাপাশি ফলতায় যে বিজেপি কর্মীরা আক্রান্ত, তাঁদের জন্য বিশেষ ব্যবস্থার আশ্বাসও দেন তিনি। তারপরই স্বপন মণ্ডলের বাড়িতে মধ্যাহ্নভোজ সারলেন তিনি।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement