shono
Advertisement
Udayan Guha

নালা বুজিয়ে বহুতল, বিক্রি! জেলবন্দি উদয়নের বিরুদ্ধে দিনহাটা থানায় নতুন মামলা

এবার তাই নতুন মামলা প্যাঁচে পড়লেন তিনি।
Published By: Jaba SenPosted: 08:09 PM Jul 01, 2026Updated: 08:09 PM Jul 01, 2026

আরও বিপাকে উদয়ন গুহ। এবার অবৈধভাবে নালা ভরাট করে বহুতল নির্মাণের অভিযোগ উঠল রাজ্যের প্রাক্তন মন্ত্রীর বিরুদ্ধে। এই ঘটনায় বুধবার দিনহাটা থানায় তাঁর বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন দিনহাটার বাসিন্দা আনোয়ার হোসেন। এবার তাই নতুন মামলা প্যাঁচে পড়লেন তিনি।

Advertisement

জানা গিয়েছে, ২০১৭ সালে দিনহাটার একটি নালা বেআইনিভাবে ভরাট করা হয়। তারপর সেখানে নির্মিত হয় একটি বিল্ডিং। শুধুমাত্র বহুতল নির্মাণই নয় বিল্ডিংটি বিক্রি করে দেওয়ারও অভিযোগ উঠেছে। এই ঘটনায় নাম জড়ায় তৎকালীন দিনহাটা পুরসভার চেয়ারম্যান উদয়ন গুহর। অভিযোগকারী জানিয়েছে, বেআইনিভাবে নালা ভরাট করে বিল্ডিং তৈরির পর তা বিক্রিও করা হয়েছে। বিল্ডিং বিক্রির সেই মোটা অঙ্কের টাকা আত্মসাৎ করেছেন উদয়ন। এই ঘটনায় তাঁর বিরুদ্ধে বুধবার থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।

গত ১৭ জুন উদয়ন গুহকে কলকাতা থেকে গ্রেপ্তার করে পুলিশ। শিশুমঙ্গল সমিতির নামে জোরপূর্বক অর্থ আদায় ও তছরুপ, ভোট পরবর্তী হিংসা-সহ একাধিক অভিযোগ বর্তমানে জেলবন্দি রয়েছেন তিনি। গতকাল তাঁকে ফের আদালতে পেশ করা হলে তাঁর জামিনের আবেদন খারিজ করে দেয় বিচারক। আগামী ৪ জুলাই তাঁকে ফের আদালতে হাজির করা হবে। এই আবহে নতুন একটি মামলায় জড়াল তাঁর নাম। এবার নালা বুজিয়ে বিল্ডিং নির্মাণের অভিযোগ উঠেছে প্রাক্তন মন্ত্রীর বিরুদ্ধে।

অভিযোগকারী বলেন, "নালা, নদী, ডোবা ভরাট করা আইনত দণ্ডনীয় অপরাধ। কিন্তু তার তোয়াক্তা না করে নালার উপর অবৈধভাবে বিল্ডিং নির্মাণ করে বিক্রি করেছেন উদয়ন গুহ। এই ঘটনায় আজ তাঁর বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করলাম।"

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement