shono
Advertisement

Breaking News

বাংলাদেশি যুবককে অপহরণ, অভিযুক্ত পুলিশকর্মীর টিআই প্যারেড

আগেই তাঁকে সাসপেন্ড করা হয়েছিল। The post বাংলাদেশি যুবককে অপহরণ, অভিযুক্ত পুলিশকর্মীর টিআই প্যারেড appeared first on Sangbad Pratidin.
Posted: 06:57 PM Oct 15, 2018Updated: 06:57 PM Oct 15, 2018

সোমনাথ পাল, বনগাঁ: বাংলাদেশি যুবককে অপহরণ করে মুক্তিপণ চাওয়ার অভিযোগে ধৃত রাজ্য পুলিশ কর্মীসহ এক যুবকে টিআই প্যারেড করাল পুলিশ৷ তদন্তের স্বার্থে সোমবার সকালেই গোটা ঘটনাটির পুনর্নির্মাণ করা হয়৷ বনগাঁ জিআরপিতে অপহরণের অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে রাজ্য পুলিশের কর্মী রাজু মণ্ডল ও রামীজ বিশ্বাস নামের এক যুবককে গ্রেপ্তার করে৷ ধৃত রাজু মণ্ডল মুর্শিদাবাদ জেলায় রাজ্য পুলিশে কর্মরত৷

Advertisement

[পুজোয় কয়েদখানায় ভূরিভোজ, জানেন কী থাকছে মেনুতে?]

গত ১০ অক্টোবর গোবরডাঙা থেকে ৩০ বছরের সইফুদ্দিন মোল্লা ওরফে আশিক নামের এক যুবককে অপহরণ করা হয়৷ দুষ্কৃতীরা পাঁচ লক্ষ টাকা মুক্তিপণ দাবি করে বলে অভিযোগ৷ পরে সেটা তিন লক্ষ টাকায় নামে৷ এরপরই বনগাঁ রেল পুলিশ থানায় অপহরণের মামলা রুজু হওয়৷ ঘটনার তদন্তে নেমে পুলিশই আশিকের বাড়ির লোক সেজে মোবাইলে অপহরণকারীদের সঙ্গে কথা বলে৷ এরপরই শুরু হয় অভিযান৷ অপহরণকারীদের মোবাইল ট্র্যাক করে কৃষ্ণনগর স্টেশনে ফাঁদ পেতে পুলিশ৷ আশিক-সহ দুই অভিযুক্তকে আটক করে পুলিশ৷ অপহরণের অভিযোগে রামিজ রাজা বিশ্বাস ও রাজু মণ্ডলকে গ্রেপ্তার করে পুলিশ৷ কিন্তু, গ্রেপ্তারির পর জেরা শুরু হতেই চমকে ওঠেন তদন্তকারী আধিকারিকরা৷ জেরায় পুলিশ জানতে পারে,  আদতে নদিয়ার শান্তিপুরের বাসিন্দা রাজুই মুর্শিদাবাদ জেলা পুলিশের সাসপেন্ড হওয়া কনস্টেবল৷ দুর্নীতির অভিযোগে জানুয়ারি মাস পর্যন্ত রাজু বহরমপুর জেলের ঘানি টানার পর জামিনে মুক্তি পায়৷ কিন্তু, জামিনে মুক্তি মিলতেই ফের অপরাধে হাত পাকাতে শুরু করে অভিযুক্ত৷

[গাড়ি থামিয়ে চাঁদার জুলুম, শামিল মহিলারাও]

তদন্তে নেমে পুলিশ জানতে পারে, চার বছর আগে আশিক জাল ভারতীয় পাসপোর্ট বানিয়ে দেশে ঢোকে৷ তাতে মসলন্দপুরের ২ নম্বর বেলেডাঙা কলোনির এক বৃদ্ধকে আশিকের বাবা হিসেবে উল্লেখ করা হয়েছিল৷ কিছু দিন আগে তিনি উত্তর ২৪ পরগনায় গাইঘাটা যান৷ মোটা টাকা পাওয়ার আশায় অপহরণের ছক কষে অভিযুক্তরা৷ ভাগ্নে আশিকের নিখোঁজ হওয়ার ঘটনায় মামা আহমেদ শেখ শনিবার পুলিশে অভিযোগ জানান৷ শুরু হয় অভিযান৷ আটক করা হয় অপহরণকারীদের একটি গাড়ি৷ ধৃত দুই যুবকের বিরুদ্ধে অপহরণের মামলা রুজু করার পাশাপাশি অপহৃত যুবকের বিরুদ্ধে বৈদেশিক আইন ও জাল পাসপোর্ট তৈরির অভিযোগে মামলা রুজু করেছে পুলিশ৷

The post বাংলাদেশি যুবককে অপহরণ, অভিযুক্ত পুলিশকর্মীর টিআই প্যারেড appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement