shono
Advertisement
Andal

৩ দিন ধরে নিখোঁজ! অন্ডালে কুয়োয় উদ্ধার যুবকের পচাগলা দেহ, খুন নাকি আত্মহত্যা?

মৃত যুবকের নাম ষষ্ঠী বাউরি। বয়স ৩৫। তিনদিন আগে নিখোঁজ হয়ে যান তিনি। পরিবারের সদস্য ও পরিচিতরা বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করলেও তাঁর সন্ধান মেলেনি।
Published By: Subhankar PatraPosted: 08:59 AM Sep 06, 2026Updated: 08:59 AM Sep 06, 2026

তিনদিন ধরে নিখোঁজ! অবশেষে একটি কুঁয়ো থেকে উদ্ধার যুবকের পচাগলা মৃতদেহ। রবিবার সকালে কুয়োর পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। কী করে মৃত্যু তা নিয়ে ধোঁয়াশা। তাঁকে খুন করা হয়েছে না কি, দুর্ঘটনাবশত তিনি কুয়োর পড়ে গিয়েছেন তা জানা যায়নি। ঘটনাটি ঘটেছে পশ্চিম বর্ধমানের অন্ডালে। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য এলাকায়। তদন্তে পুলিশ।

Advertisement

প্রথমে বোঝা না গেলেও, পরে জানা যায় দেহটি ষষ্ঠীর। দেহ উদ্ধারের পর ভিড় জমে কুয়োর চারপাশে। খবর দেওয়া হয় পুলিশকে। উখড়া থানার আধিকারিকরা দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছেন।

পুলিশ ও পরিবার সূত্রে জানা গিয়েছে, মৃত যুবকের নাম ষষ্ঠী বাউরি। বয়স ৩৫। তিনি অন্ডালের উখড়া এলাকার বাসিন্দা। জানা যাচ্ছে, তিনদিন আগে নিখোঁজ হয়ে যান ষষ্ঠী। পরিবারের সদস্য ও পরিচিতরা বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করলেও তাঁর সন্ধান মেলেনি। অবশেষে এদিন একটি কুয়োর মধ্যে যুবকের দেহ উদ্ধার হয়। প্রথমে বোঝা না গেলেও, পরে জানা যায় দেহটি ষষ্ঠীর। দেহ উদ্ধারের পর ভিড় জমে কুয়োর চারপাশে। খবর দেওয়া হয় পুলিশকে। উখড়া থানার আধিকারিকরা দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছেন।

কী করে কেন মৃত্যু তা স্পষ্ট কিছু জানা যায়নি। তাঁকে খুন করে দেহ ফেলে দেওয়া হলে, কেন খুন? কারও সঙ্গে ষষ্ঠীর কোনও শত্রুতা ছিল কি না, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা। খুন না হলে যুবক কুয়োয় পড়লেন কী করে সেই প্রশ্নও উঠছে। পুলিশ জানিয়েছে ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্ট এলে মৃত্যুর কারণ স্পষ্ট হবে। অন্যদিকে পরিবারের সদস্যদের কথা বলছে পুলিশ।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement