shono
Advertisement
Durgapur

রথের দিনেই দুর্গা বোধন! ৩ মাস আগেই ঢাকে কাঠি দুর্গাপুরের এই বারোয়ারিতে

অক্ষয় তৃতীয়া দিন কাঠামো পুজো করে শুরু হয় প্রতিমা গড়ার কাজ। শুক্রবার রথযাত্রার দিন দেবীকে নিয়ে আসা হল মন্দিরে।
Published By: Arpita MondalPosted: 05:25 PM Jul 16, 2026Updated: 07:29 PM Jul 16, 2026

ক্যালেন্ডার বলছে দুর্গাপুজোর বাকি এখনও প্রায় তিন মাস। তাতে কী? দুর্গাপুরের (Durgapur) এমএএমসি বারোয়ারিতে রথের সকালেই পুজোর ঢাকে কাঠি পড়ে গেল!বি টু বাজারে দুর্গা পুজো শুরু হয় যে রথযাত্রার দিন থেকে।  রথযাত্রার শুভ তিথিতেই হয় দেবীর বোধন। বৃহস্পতিবার রীতি মেনে তিন মাস আগে থেকেই দেবীর আরাধনা শুরু হল। আর ঢাকের বাদ্দিতে পুজোর মেজাজে দুর্গাপুরের এমএমসির বি টু এলাকা। আগাম দুর্গা পুজোকে ঘিরে এলাকাবাসীদের মধ্যে খুশির জোয়ার। স্থানীয়রা জানাচ্ছেন, আজ থেকে দেবী দুর্গার পুজো শুরু হয় রীতি মনে। সকাল-বিকেলে ভোগ নিবেদন, আরতির মাধ্যমে আরাধনা চলবে তিনমাস ধরে।

Advertisement

অক্ষয় তৃতীয়া দিন কাঠামো পুজো করে শুরু হয় প্রতিমা গড়ার কাজ। শুক্রবার রথযাত্রার দিন দেবীকে নিয়ে আসা হল মন্দিরে। মন্দিরে আসতেই বরণ করে নেন এলাকার মহিলারা। ৫৬ বছর ধরে এভাবেই চলে আসছে এলাকার সর্বমঙ্গলা দুর্গা মন্দিরে সর্বজনীন দুর্গাপুজো। পুরান মতে পুজো হয়। অষ্টমীর সন্ধিক্ষণে হয় সন্দেশ বলি। 

সত্যব্রত দাস নামের এলাকার বাসিন্দা বলেন, "৫৬ বছর ধরে এই এলাকায় এই ভাবেই হয়ে আসছে পুজো। সেই রীতি মেনে আমরাও পুজো পরিচালনা করি। আজ থেকেই নিত্য পুজো হবে। এলাকার মানুষজন সকাল-সন্ধ্যা পুজোয় সামিল হন।" বনশ্রী ভট্টাচার্য ও বর্ণালী মন্ডল বলেন, "পুজোর চারদিন তো মজা হয়ই। আমাদের আজ সন্ধ্যা থেকেই পুজোর মেজাজ। সব মিলিয়ে তিন মাস আগে থেকেই আমাদের পুজো শুরু হয়ে গেল।"

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement