shono
Advertisement

১০০ দিনের প্রকল্পের মাধ্যমে ‘লক্ষ মানুষের স্বপ্নপুরণে’র উদ্যোগ রাজ্যের

কী এই ‘মিলিয়ন ড্রিমস’? The post ১০০ দিনের প্রকল্পের মাধ্যমে ‘লক্ষ মানুষের স্বপ্নপুরণে’র উদ্যোগ রাজ্যের appeared first on Sangbad Pratidin.
Posted: 05:58 PM Jun 16, 2018Updated: 06:28 PM Jun 16, 2018

সুদীপ বন্দ্যোপাধ্যায়, দুর্গাপুর: ১০০ দিনের প্রকল্পের মাধ্যমে ‘লক্ষ মানুষের স্বপ্নপুরণ’৷ অভিনব এই প্রকল্পের কাজ শুরু হয়েছে রাজ্যজুড়ে৷ নতুন জেলা পশ্চিম বর্ধমান জেলাতেও এই প্রকল্পকে সার্থক করে তুলতে সার্বিক পরিকল্পনা নেওয়া হয়েছে৷ পরিকল্পনামাফিক কাজও এগিয়েছে অনেকটাই৷ চলতি আর্থিক বছর থেকেই এই ‘মিলিয়ন ড্রিমস’ প্রকল্পের কাজ পাবেন জেলার জব কার্ডের সুবিধাভোগীরা৷

Advertisement

কী এই ‘মিলিয়ন ড্রিমস’? গ্রাম পঞ্চায়েত পিছু স্বনির্ভর গোষ্ঠীর সঙ্গে যুক্ত ৩০০টি পরিবারকে ১০০ দিনের প্রকল্পে ১০০ দিনই কাজ দেওয়া হয়েছে৷ স্বনির্ভর গোষ্ঠীর সদস্য পরিবারগুলিকে এই প্রকল্পে অগ্রাধিকার দেওয়া হলেও আর্থিকভাবে দুঃস্থ, শারীরিকভাবে দুর্বল কিংবা ভূমিহীন মানুষদেরও এই প্রকল্পের আওতায় আনা হবে৷ এই রাজ্যে প্রায় ৩৩ হাজার পঞ্চায়েত রয়েছে৷  প্রতি পঞ্চায়েতে ৩০০টি পরিবার ১০০ দিন কাজ পাবে৷ অর্থাৎ এক লক্ষ পরিবার এই প্রকল্পে কাজ পাবেন৷ তাই ‘মিলিওন ড্রিমস’৷

[ঝিটকার জঙ্গলে বড়সড় বাস দুর্ঘটনা, অন্তত ৬ জনের মৃত্যু]

নতুন জেলা পশ্চিম বর্ধমানে মোট ৬২টি গ্রাম পঞ্চায়েত রয়েছে৷ এই প্রকল্পে জেলার মোট ১৮ হাজার ৬০০টি পরিবার কাজ পাবেন বলে জেলা প্রশাসনের দাবি৷ চলতি আর্থিক বছরে এই প্রকল্পের জন্যে পরিবারগুলির নামের তালিকা তৈরি করে ইতিমধ্যেই ব্লক-ভিত্তিক জমা পরতে শুরু করেছে বলে জানা গিয়েছে৷ বছরে এই পরিবারগুলি ১০০ দিনই কাজ পেলে মোট ১৮,৬০,০০০ কর্মদিবসের সৃষ্টি হবে৷ মজুরি বাবদ ব্যয় হবে ৩ কোটি ৫৫ লক্ষ ২৬ হাজার টাকা৷ পশুপালন, পোলট্রি, নার্সারি, বৃক্ষপাট্টা প্রভৃতি কাজের মাধ্যমে যেমন গ্রামীণ মানুষকে আর্থিকভাবে সচ্ছল করা হবে, তেমনই সম্পদ সৃষ্টিও সম্ভব হবে এই প্রকল্পের মাধ্যমে৷ স্বনির্ভর গোষ্ঠীর সদস্য পরিবারগুলি ছাড়াও এই প্রকল্পে আর্থসামাজিক ও জাতি-ভিত্তিক সুমারি অনুযায়ী শারীরিকভাবে দুর্বল ও যারা এই প্রকেল্প কাজ করতে ইচ্ছুক, তাঁদেরও কাজ দেওয়া হবে জেলা প্রশাসন সূত্রে জানা গিয়েছে৷ পশ্চিম বর্ধমান জেলায় সুমারি অনুযায়ী ৬২৫২ জন শারীরিকভাবে প্রতিবন্ধী মানুষ আছেন৷ গত আর্থিক বছরে এই ধরনের মানুষদের মধ্যে ১০০ দিনের প্রকল্পে ৯৪২ জনকে কাজ দেওয়া সম্ভব হয়েছিল৷ এরফলে ৩৮, ৪৪২ কর্ম-দিবসের সৃষ্টি করাও গিয়েছিল৷

পশ্চিম বর্ধমান জেলার অতিরিক্ত জেলাশাসক (উন্নয়ন) কস্তুরী বিশ্বাস বলেন, “দল হিসাবে কাজ করা হয়েছে বলেই এই সাফল্য এসেছে৷ ভাল কাজ হয়েছে ১০০ দিনের প্রকল্পে৷ এই আর্থিক বছরে আরও ভিন্ন ধরনের আরও ভাল কাজ করার জন্যে ইতিমধ্যেই পরিকল্পনামাফিক কাজ শুরু হয়ে গিয়েছে৷ আরও বেশি করে এই প্রকল্পে মানুষকে অংশগ্রহণ করানোর উদ্দেশ্যেই অভিনব কিছু কাজ গ্রহণ করা হচ্ছে৷”

The post ১০০ দিনের প্রকল্পের মাধ্যমে ‘লক্ষ মানুষের স্বপ্নপুরণে’র উদ্যোগ রাজ্যের appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
toolbarHome ই পেপার toolbarup মহানগর toolbarvideo শোনো toolbarshorts রোববার