shono
Advertisement

দিঘা যাওয়ার পথে ভয়াবহ দুর্ঘটনা, মৃত্যু ৬ পর্যটকের

মৃতদের মধ্যে ৪ জন জনপ্রতিনিধি। The post দিঘা যাওয়ার পথে ভয়াবহ দুর্ঘটনা, মৃত্যু ৬ পর্যটকের appeared first on Sangbad Pratidin.
Posted: 09:39 AM Jun 27, 2018Updated: 10:14 AM Jun 27, 2018

রঞ্জন মহাপাত্র: দিঘা যাওয়ার পথে ভয়াবহ দুর্ঘটনায় মৃত্যু হল ছয় পর্যটকের। ঘটনাস্থলেই পাঁচজনের মৃত্যু হয়। আশঙ্কাজনক অবস্থায় আরও একজনকে উদ্ধার করে প্রথমে কাঁথি মহকুমা হাসপাতালে ভরতি করা হয়। পরে অবস্থার অবনতি হলে কলকাতার হাসপাতালে স্থানান্তরিত করা হয়। কিন্তু শেষরক্ষা হয়নি। হাসপাতালেই মৃত্যু হয় ষষ্ঠ ব্যক্তির। বুধবার সকালে মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে দিঘা-নন্দকুমার ১১৬বি জাতীয় সড়কের মারিশদা থানা এলাকায়। মৃতরা হলেন কান্দি পঞ্চায়েত সমিতি কৃষি কর্মাধক্ষ্য হায়দার আলি, পুর্ত কর্মাধক্ষ্য মহঃ কালাম সেক, পুরন্দরপুর গ্রাম পঞ্চায়েত সদস্য দেবসাগর মণ্ডল, পঞ্চায়েত সদস্য সমরনাথ ঘোষ, কান্দি এলাকার বাসিন্দা অসিত দাস-সহ গাড়ির চালক।

Advertisement

[মদের আসর বসানোর প্রতিবাদ, দুই পাড়ার সংঘর্ষে রণক্ষেত্র বীরভূমের সাঁইথিয়া]

পুলিশ সূত্রে জানা গেছে, এদিন সকাল ৬টা নাগাদ দুর্ঘটনাটি ঘটে মারিশদা ও লোকাল বোর্ডের মাঝামাঝি ফাঁকা রাস্তায়। দিঘা যাওয়ার পথে একটি বোলেরো গাড়ির সঙ্গে উলটোদিক থেকে আসা দিঘা-হাওড়াগামী একটি বেসরকারি বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। যার জেরে ঘটনাস্থলেই মৃত্যু হয় ৫ জন পর্যটকের। আশঙ্কাজনক অবস্থায় অসিতবাবুকে উদ্ধার করা সম্ভব হয়। তাঁকে দ্রুত কাঁথি হাসপাতালে পাঠানো হয়। পরে শারীরিক অবস্থার অবনতি হলে কলকাতার হাসপাতালে স্থানান্তরিত করা হয়। সেখানেই পরে তাঁর মৃত্যু হয়। জানা গিয়েছে, সকলেই দিঘার সৈকতে বেড়াতে যাচ্ছিলেন।

[তামিলনাড়ুতে বাঙালি যুবকের অস্বাভাবিক মৃত্যু, সমুদ্র থেকে উদ্ধার দেহ]

দুর্ঘটনার জেরে বাসেরও বেশ কয়েকজন যাত্রী আহত হন। তাঁদেরও উদ্ধার করা হয়। বাসের আহতদের মধ্যে বেশ কয়েকজন শিশুও রয়েছে। তবে বাসের আহত যাত্রীদের অধিকাংশকেই প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়েছে। ঘটনার জেরে রাস্তায় ব্যাপক যানজটের সৃষ্টি হয়। বেশ কিছুক্ষণ ওই রাস্তায় যাতায়াত ব্যহত হয়। পরে পুলিশি তৎপরতায় পরিস্থিতি স্বাভাবিক হয়। দু’টি গাড়িকেই আটক করেছে পুলিশ। মৃতদেহগুলি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।

[পায়ে হেঁটে নর্মদার মোহনা থেকে উৎস পরিক্রমা, অসাধ্য সাধনের লক্ষ্যে হৃদয়পুরের চন্দন]

 

The post দিঘা যাওয়ার পথে ভয়াবহ দুর্ঘটনা, মৃত্যু ৬ পর্যটকের appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
toolbarHome ই পেপার toolbarup মহানগর toolbarvideo শোনো toolbarshorts রোববার