shono
Advertisement

Breaking News

Burdwan

ভোটের পর নিজেকে 'বিজেপি নেতা' বলে হুমকি! উত্তরপ্রদেশ থেকে আটক প্রাক্তন তৃণমূল বিধায়ক

ট্রেন ট্র্যাক করে বর্ধমান দক্ষিণের প্রাক্তন বিধায়ক খোকন দাসকে আটক করেছে জেলা পুলিশের একটি টিম।
Published By: Sucheta SenguptaPosted: 11:43 AM May 31, 2026Updated: 12:44 PM May 31, 2026

ক্ষমতায় থাকতে এলাকায় হুমকি, তোলাবাজি, রাজনৈতিক হিংসায় মদত দেওয়ার মতো একাধিক অভিযোগ ছিল। কিন্তু পুলিশ কেশাগ্র ছুঁতে পারেনি। ছাব্বিশে রাজ্যজুড়ে তৃণমূলের ভরাডুবিতে পরাজিত হন বর্ধমান দক্ষিণের তৃণমূল প্রার্থী তথা প্রাক্তন বিধায়ক খোকন দাসও। কিন্তু তারপরই তিনি নিজেকে 'বিজেপি নেতা' বলে পরিচয় দিয়ে হুমকি চালিয়ে যাচ্ছিলেন। এবার বর্ধমানের সেই দোর্দণ্ডপ্রতাপ নেতা খোকন দাসকে ভিনরাজ্য থেকে আটক করল জেলা পুলিশ। সূত্রের খবর, উত্তরপ্রদেশের দীনদয়াল উপাধ্যায় (আগেকার মোগলসরাই) থেকে আটক করা হয়েছে। ট্রানজিট রিমান্ডে তাঁকে বর্ধমানে নিয়ে আসা হচ্ছে। সোমবার পেশ করা হবে আদালতে।

Advertisement

ছাব্বিশের ভোটে দলের ভরাডুবির পর রাতারাতি রং বদলে নেওয়ার চেষ্টা করেছিলেন প্রাক্তন বিধায়ক। এলাকারই বাসিন্দার সঙ্গে তাঁর কথোপকথনের অডিও ভাইরাল হয়। তাতে শোনা গিয়েছিল, মন্দির সংস্কারের বকেয়া টাকা চাইতেই তিনি পালটা হুমকি দিয়ে বললেন, ‘‘তৃণমূল হেরে যাওয়ার পর এসব নিয়ে বেশি হইচই করছিস! মনে রাখিস, আমিই এখন বিজেপি নেতা।”

২০২১ সালে বর্ধমান দক্ষিণের বিধায়ক হওয়ার পর ভোট পরবর্তী হিংসার একাধিক অভিযোগ উঠেছিল খোকন দাসের বিরুদ্ধে। কিন্তু সেসময় অভিযোগ সত্বেও পুলিশ কোনও পদক্ষেপ করেনি বলে অভিযোগ ছিল স্থানীয় বাসিন্দাদের। তোলাবাজির অভিযোগও ছিল। তবে ছাব্বিশের ভোটে দলের ভরাডুবির পর রাতারাতি রং বদলে নেওয়ার চেষ্টা করেছিলেন প্রাক্তন বিধায়ক। এলাকারই বাসিন্দার সঙ্গে তাঁর কথোপকথনের অডিও ভাইরাল হয়। তাতে শোনা গিয়েছিল, মন্দির সংস্কারের বকেয়া টাকা চাইতেই তিনি পালটা হুমকি দিয়ে বললেন, ‘‘তৃণমূল হেরে যাওয়ার পর এসব নিয়ে বেশি হইচই করছিস! মনে রাখিস, আমিই এখন বিজেপি নেতা।” যদিও খোকন দাসের দাবি ছিল, অডিওটি ভুয়ো।

এরপর তাঁর বিরুদ্ধে থানায় একের পর এক অভিযোগ জমা পড়ে। ভয়ে তিনি এলাকা ছেড়ে পালিয়ে যান। ট্রেন ট্র্যাক করে বর্ধমান জেলা পুলিশের একটি দল উত্তরপ্রদেশের দীনদয়াল উপাধ্যায় মার্গ থেকে শনিবার রাতে খোকন দাসকে আটক করে। তাঁকে ট্রানজিট রিমান্ডে নিয়ে আসা হচ্ছে বর্ধমানে। সোমবার বর্ধমান আদালতে তোলা হবে। একাধিক ধারায় তাঁর বিরুদ্ধে মামলা রুজু হতে পারে বলে অভিযোগ।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement