shono
Advertisement
Deganga

দেগঙ্গায় জাল লটারি চক্রের পর্দাফাঁস! পুলিশি অভিযানে গ্রেপ্তার ৪

স্থানীয়দের অভিযোগ, দেগঙ্গার বিভিন্ন এলাকায় দীর্ঘদিন ধরেই রমরমিয়ে চলছিল এই কারবার। তৃণমূল আমলেও তা নিয়ে একাধিক অভিযোগ উঠেছিল। তবে ব্যবসা বন্ধে কার্যকর পদক্ষেপ হয়নি বলেই দাবি বাসিন্দাদের।
Published By: Subhankar PatraPosted: 11:58 PM Jun 19, 2026Updated: 11:58 PM Jun 19, 2026

দেগঙ্গায় জাল লটারি চক্রের পর্দাফাঁস। অভিযান চালিয়ে চার ভুয়ো লটারি বিক্রেতাকে গ্রেপ্তার করল পুলিশ। ধৃতদের থেকে উদ্ধার হয়েছে প্রচুর পরিমাণে জাল লটারি। এর পিছনে আর কোনও বড় মাথা যুক্ত রয়েছে কি না তা খতিয়ে দেখছে পুলিশ। ধৃতদের আদালতে পেশ করে পুলিশে হেফাজতে নেওয়ার আবেদন জানানো হয়েছে।

Advertisement

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতদের নাম খোকন বিশ্বাস, হারান বিশ্বাস, বাবুর আলি মোল্লা ও নাসির মণ্ডল। স্থানীয়দের অভিযোগ, দেগঙ্গার বিভিন্ন এলাকায় দীর্ঘদিন ধরেই রমরমিয়ে চলছিল এই কারবার। তৃণমূল আমলেও তা নিয়ে একাধিক অভিযোগ উঠেছিল। তবে ব্যবসা বন্ধে কার্যকর পদক্ষেপ হয়নি বলেই দাবি বাসিন্দাদের। রাজ্যে ক্ষমতার পালাবদলের পর সম্প্রতি দেগঙ্গা থানায় ভুয়ো লটারি বিক্রির অভিযোগ জমা পড়ে। তার ভিত্তিতেই তদন্ত শুরু করে পুলিশ। হামাদামা বাজারে অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয় অভিযুক্তদের।

উদ্ধার হওয়া জাল লটারি।

বাজেয়াপ্ত করা হয়েছে বিপুল পরিমাণ জাল টিকিট। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, ধৃতরা শুধুমাত্র খুচরো বিক্রেতা নন। এই কারবারের নেপথ্যে আরও বড় কোনও চক্র সক্রিয় থাকতে পারে। জাল টিকিটের উৎস কোথায় এবং এর সঙ্গে আর কারা জড়িত, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement