shono
Advertisement
Suvendu Adhikari

ভোট পরবর্তী হিংসায় মৃত ৩২১ বিজেপি কর্মীর পরিজনদের চাকরি! ফলতায় দাঁড়িয়ে ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দুর

একুশে নির্বাচন পরবর্তী হিংসায় উত্তপ্ত হয়ে উঠেছিল বাংলা। বিজেপি বারবার অভিযোগ করেছে জেলায় জেলায় তাঁদের কর্মীরা আক্রান্ত। বিজেপির দাবি, তাঁদের ৩২১ জন কর্মী খুন হয়েছেন।
Published By: Tiyasha SarkarPosted: 11:56 AM May 19, 2026Updated: 01:47 PM May 19, 2026

একুশের নির্বাচনের ভোট পরবর্তী হিংসায় উত্তপ্ত হয়ে উঠেছিল বাংলা। বিজেপি বারবার অভিযোগ করেছে জেলায় জেলায় তাঁদের কর্মীরা আক্রান্ত। বিজেপির দাবি, তাঁদের ৩২১ জন কর্মী খুন হয়েছেন। মঙ্গলবার ফলতার (Falta) সভা থেকে সেই নিহত কর্মীদের পরিবারের সদস্যদের চাকরি দেওয়ার আশ্বাস দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। পাশাপাশি ফলতায় যে বিজেপি কর্মীরা আক্রান্ত, তাঁদের জন্য বিশেষ ব্যবস্থার আশ্বাসও দেন তিনি। 

Advertisement

মঙ্গলবার ফলতায় নির্বাচনী প্রচারে গিয়ে নিহত কর্মীদের পরিবারের সদস্যদের সরকারি চাকরি দেবেন বলে ঘোষণা করলেন শুভেন্দু। ফলতাতেও বহু বিজেপি কর্মী আক্রান্ত, তাঁদের পাশে দাঁড়ানোর আশ্বাসও দিলেন তিনি। ফলতার বিজেপি প্রার্থী দেবাংশু পাণ্ডাকে তিনি বলেন, ফল প্রকাশের পর আক্রান্ত বিজেপি কর্মীদের তালিকা যেন সরাসরি তাঁকে দেওয়া হয়।

একুশের বিধানসভা নির্বাচনে বাংলা দখলের মরিয়া চেষ্টা করেছিল বিজেপি। দফায় দফায় বাংলায় প্রচারে এসেছিলেন মোদি-শাহ। ২০০ আসনের টার্গেট বেঁধে দিয়েছিলেন। কিন্তু স্বপ্নপূরণ হয়নি। ২০০ তো দূর-অস্ত, ৮০-ও পেরতে পারেনি পদ্মশিবির। একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় এসেছিল তৃণমূল। অভিযোগ, তারপর জেলায় জেলায় বিজেপি কর্মীদের উপর অত্যাচার চালিয়েছিল তৃণমূল। কর্মীদের বাড়ি ভাঙচুরের পাশাপাশি ৩২১ জন বিজেপি কর্মীকে খুন করা হয়েছিল বলে অভিযোগ। তারপর পেরিয়েছে ৫ বছর। ছাব্বিশের বিধানসভা নির্বাচনে বাংলার মানুষ ঢেলে আশীর্বাদ করেছে বিজেপিকে।

পালাবদল হতেই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) জানিয়েছিলেন ভোট পরবর্তী হিংসায় নিহত কর্মীদের পরিবারের দায়িত্ব তাঁর। মঙ্গলবার ফলতায় নির্বাচনী প্রচারে গিয়ে নিহত কর্মীদের পরিবারের সদস্যদের সরকারি চাকরি দেবেন বলে ঘোষণা করলেন শুভেন্দু। এখানেই শেষ নয়, ফলতাতেও বহু বিজেপি কর্মী আক্রান্ত, তাঁদের পাশে দাঁড়ানোর আশ্বাসও দিলেন তিনি। ফলতার বিজেপি প্রার্থী দেবাংশু পাণ্ডাকে তিনি বলেন, ফল প্রকাশের পর আক্রান্ত বিজেপি কর্মীদের তালিকা যেন সরাসরি তাঁকে দেওয়া হয়। তালিকা অনুযায়ী সকলে সহযোগিতা পাবে। সর্বদা পাশে থাকবেন মুখ্যমন্ত্রী।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement