shono
Advertisement

চোর সন্দেহে ছাদ থেকে উলটো করে ঝুলিয়ে ছেলেকে ‘অত্যাচার’, গ্রেপ্তার বাবা

চাইল্ড লাইনের হাতে তুলে দেওয়া হয়েছে ছাত্রটিকে।
Posted: 09:06 PM Feb 24, 2023Updated: 09:06 PM Feb 24, 2023

জ্যোতি চক্রবর্তী, বনগাঁ: টাকা চুরি করেছে, এই সন্দেহে নিজের সন্তানকে ছাদ থেকে নিচে ঝুলিয়ে রাখার অভিযোগ। কাঠগড়ায় বাবা। বৃহস্পতিবার দুপুরে ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার গোপালনগর থানার দিঘাড়ি এলাকায়৷ খবর পেয়ে পুলিশ ওই শিশুকে উদ্ধার করে। তাকে চাইল্ড লাইনের হাতে তুলে দেওয়া হয়েছে। বাবা বিশ্বজিৎ সরকারকে পুলিশ গ্রেপ্তার করেছে৷

Advertisement

ওই বালক ষষ্ঠ শ্রেণির ছাত্র৷ বাবা বিশ্বজিৎ সরকার ও তার সৎমার সংসারে শিশুটি থাকত৷ পুলিশ জানিয়েছে, ছাত্রের বাবা বিশ্বজিৎ সরকার চাষবাসের সঙ্গে যুক্ত৷ তার পকেটে ৫০০ টাকা ছিল। ওই টাকা খুঁজে পাওয়া যাচ্ছিল না। সন্দেহ করেন টাকা চুরি করেছে তার সন্তানই। টাকা নেওয়ার কথা প্রথমে স্বীকার করেনি ওই স্কুলছাত্র। অভিযোগ, ছেলেকে বেধড়ক মারধর করেন তার বাবা। এরপর এক পা ধরে ছাদ থেকে বেশ কিছু সময় উলটো করে ঝুলিয়ে রাখেন বাবা৷

 

ছাত্রটির চিৎকারে পাড়া প্রতিবেশীরা জড়ো হয়ে যান। কেউ কেউ তাকে বাঁচানোর চেষ্টা করেন। আবার অনেকেই নৃশংস ঘটনার ভিডিও তুলে রাখেন। তা সোশ্যাল মিডিয়ায় ভাইরালও হয়ে যায়। এরপরই বিষয়টি পুলিশের নজরে আসে। পুলিশ ওই ভিডিওটি সংগ্রহ করে। অভিযুক্ত বিশ্বজিৎকে গ্রেপ্তারও করা হয়। আপাতত ওই ছাত্রকে চাইল্ড লাইনের হাতে তুলে দেওয়া হয়েছে। অভিযুক্ত বাবার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন পাড়া-প্রতিবেশীরা।

[আরও পড়ুন: ‘আপনার মতো ভগবান পাশে ছিল বলে…’, বিচারপতি গঙ্গোপাধ্যায়ের এজলাসে ‘অসহায়’ মা-মেয়ে]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement