shono
Advertisement
Suvendu Adhikari

মুখ্যমন্ত্রীর কপ্টারে যান্ত্রিক ত্রুটি! কেশপুরে যাওয়ার পথে কোলাঘাটে জরুরি অবতরণ

কেশপুরের পর বাঁকুড়াতেও প্রশাসনিক বৈঠক রয়েছে মুখ্যমন্ত্রীর।
Published By: Tiyasha SarkarPosted: 12:37 PM Aug 11, 2026Updated: 02:31 PM Aug 11, 2026

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) কপ্টারে যান্ত্রিক ত্রুটি! কোলাঘাটে জরুরি অবতরণ করানো হল কপ্টার। সেখান থেকে সড়কপথে কেশপুরের সভার উদ্দেশে রওনা দেন মুখ্যমন্ত্রী। যদিও শোনা যাচ্ছিল, খারাপ আবহাওয়ার কারণেও এই জরুরি অবতরণের সিদ্ধান্ত নেওয়া হয়ে থাকতে পারে। সেই সম্ভাবনাতেই সিলমোহর দিলেন মুখ্যমন্ত্রী। কেশপুরের সভা থেকে তিনি জানান, খারাপ আবহাওয়ার কারণেই কোলাঘাট থেকে সড়কপথে সভাস্থলে পৌঁছেছেন তিনি।   

Advertisement

জানা গিয়েছে, রওনার আগেই মুখ্যমন্ত্রীর কপ্টারে যান্ত্রিক ত্রুটি দেখা দেয়। তড়িঘড়ি কর্তৃপক্ষ বিষয়টা খতিয়ে দেখেন। এরপর সেই কপ্টারেই কেশপুরের পথে রওনা হন মুখ্যমন্ত্রী। আচমকা কোলাঘাট এলাকায় জরুরি অবতরণ করে কপ্টারটি। 

কেশপুরে যাওয়ার পথে কোলাঘাটে জরুরি অবতরণ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর কপ্টারের। ছবি- প্রসূন বন্দ্য়োপাধ্যায়।

আজ, মঙ্গলবার একাধিক কর্মসূচি রয়েছে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari)। এদিন প্রথমে পশ্চিম মেদিনীপুরের কেশপুরে সভা করার কথা তাঁর। সেখান থেকে বাঁকুড়ায় যাবেন তিনি। বাঁকুড়ায় প্রশাসনিক বৈঠক রয়েছে মুখ্যমন্ত্রীর। এদিন দমদম বিমানবন্দর থেকে আকাশ পথে কেশপুর হয়ে বাঁকুড়া যাওয়ার কথা ছিল তাঁর। নির্ধারিত সময়ে বিমানবন্দরে পৌঁছন শুভেন্দু। জানা গিয়েছে, রওনার আগেই ওই কপ্টারে যান্ত্রিক ত্রুটি দেখা দেয়। তড়িঘড়ি কর্তৃপক্ষ বিষয়টা খতিয়ে দেখেন। এরপর সেই কপ্টারেই কেশপুরের পথে রওনা হন মুখ্যমন্ত্রী। আচমকা কোলাঘাট এলাকায় জরুরি অবতরণ করে কপ্টারটি। 

প্রাথমিকভাবে জানা যায়, যান্ত্রিক ত্রুটির কারণেই এই জরুরি অবতরণ। যদিও সূত্র মারফত জানা গিয়েছে, খারাপ আবহাওয়ার কারণেই নাকি পশ্চিম মেদিনীপুরে অবতরণ করতে পারেনি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর হেলিকপ্টার। বাধ্য হয়ে ফিরে এসে কোলাঘাটে বলাকা মঞ্চের মাঠে জরুরি অবতরণ করে। তারপর সেখান থেকে গাড়ি করে পশ্চিম মেদিনীপুরের উদ্দেশে রওনা দেন শুভেন্দু। সম্ভবত সড়ক পথেই বাঁকুড়াও যাবেন শুভেন্দু। তবে কপ্টারেই ফেরার সম্ভাবনা রয়েছে। 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement