shono
Advertisement

অপারেশন টেবিলে রোগীকে ধর্ষণের চেষ্টা, অভিযুক্ত চিকিৎসক

রক্ষকই যখন ভক্ষক! The post অপারেশন টেবিলে রোগীকে ধর্ষণের চেষ্টা, অভিযুক্ত চিকিৎসক appeared first on Sangbad Pratidin.
Posted: 08:20 PM Feb 03, 2017Updated: 03:00 PM Feb 03, 2017

ব্রতীন দাস, শিলিগুড়ি: অপারেশন টেবিলে মহিলাকে ধর্ষণের অভিযোগ উঠল চিকিৎসকের বিরুদ্ধে৷ শিলিগুড়ির নকশালবাড়ি এলাকায় শুক্রবার এই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ায়৷ অভিযুক্ত চিকিৎসক রঞ্জন পানিগ্রাহীর বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ আনা হয়েছে৷

Advertisement

জানা গিয়েছে, শুক্রবার মেরি ভিউ এলাকার চা বাগানের এক মহিলা কর্মী ওই চিকিৎসকের কাছে যান৷ গর্ভপাত করানোর জন্য তাঁকে অপারেশন থিয়েটারে নিয়ে যাওয়া হয় বলে জানিয়েছেন তিনি৷ কিন্তু অপারেশন টেবিলে চিকিৎসক মহিলাকে ধর্ষণ করার চেষ্টা করে৷

নিগৃহীতা মহিলা নকশালবাড়ি থানায় ওই চিকিৎসকের বিরুদ্ধে অভিযোগ জানালে, তাকে গ্রেপ্তার করে পুলিশ৷ পরবর্তী সময়ে হৃদরোগের কারণ দেখিয়ে ছাড়া পায় সেই চিকিৎসক৷ ফাঁসিদেওয়া বিধাননগর স্বাস্থ্যকেন্দ্রের ওই চিকিৎসকের বিরুদ্ধে তদন্ত করা হবে জানানো হয়েছে পুলিশের তরফে৷

(ফেসবুকে আলাপ, নিখোঁজ তরুণীর রহস্যমৃত্যু)

The post অপারেশন টেবিলে রোগীকে ধর্ষণের চেষ্টা, অভিযুক্ত চিকিৎসক appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement