shono
Advertisement

Breaking News

Vaccine

এবার বিনামূল্যে বেসরকারি হাসপাতালেও মিলবে সরকারি টিকা, দেখে নিন তালিকা

জনস্বাস্থ্য আধিকারিক ডা. অনির্বাণ দলুই জানিয়েছেন, বেসরকারি বড় হাসপাতাল ছাড়াও অন্য অনেক ছোটখাটো হাসপাতালে সরকারি টিকাদান প্রোগ্রাম চলতে পারে। নয়া এই নির্দেশ ভুলত্রুটি এড়াতে সাহায্য করবে।
Published By: Subhodeep MullickPosted: 01:23 PM Mar 05, 2026Updated: 02:08 PM Mar 05, 2026

এবার বেসরকারি হাসপাতাল থেকেও মিলবে বিনামূল্যের সরকারি টিকা (Vaccine)। উল্লেখ্য, ইউআইপি বা ইন্ডিয়ান ইউনিভার্সাল ইমিউনিজেশন প্রোগ্রামের অধীনে বিনামূল্যে শিশুদের টিবি, ডিপথেরিয়া, পোলিও, হেপাটাইটিস বি, রুবেল্লা, মিজলসের মতো ১২টি অসুখের টিকাকরণ করা হয়। শিশু ভূমিষ্ঠ হওয়ার পর সরকারি স্বাস্থ্যকেন্দ্র থেকে এই ভ্যাকসিনগুলি বিনামূল্যে মেলে। এবার বেসরকারি হাসপাতালেও বিনামূল্যে দেওয়া হবে এই ভ্যাকসিন। কোন কোন বেসরকারি হাসপাতাল থেকে মিলবে টিকা? সংশ্লিষ্ট জেলার বেসরকারি হাসপাতালকে লিখিত আবেদন করতে হবে জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিকের কাছে। আবেদনপত্র খতিয়ে দেখে অনুমোদন দেবে স্বাস্থ্য দপ্তর।

Advertisement

জনস্বাস্থ্য আধিকারিক ডা. অনির্বাণ দলুই জানিয়েছেন, বেসরকারি বড় হাসপাতাল ছাড়াও অন্য অনেক ছোটখাটো হাসপাতালে সরকারি টিকাদান প্রোগ্রাম চলতে পারে। নয়া এই নির্দেশ ভুলত্রুটি এড়াতে সাহায্য করবে। নয়া নির্দেশিকায় অগ্রাধিকার পেয়েছে শিশুদের সুরক্ষা। ডা. অনির্বাণ দলুই জানিয়েছেন, টিকার পার্শ্বপ্রতিক্রিয়া মোকাবিলা এবার আরও জোরদার হবে। টিকা দিতে গেলে, বেসরকারি হাসপাতালকে কী কী নিয়ম মানতে হবে? বিশেষ এসওপি জারি করে স্বাস্থ্য দপ্তর জানিয়েছে, প্রতিটি বেসরকারি হাসপাতালকে টিকাকরণের জন্য একটি ওয়েটিং এরিয়া একটি টিকাকরণ কেন্দ্র তৈরি করতে বলা হয়েছে। টিকা দেওয়ার পর টিকা পরবর্তী পর্যবেক্ষণ কেন্দ্রও তৈরি রাখতে হবে।

টিকাকরণ কেন্দ্রের পাশে তৈরি রাখতে হবে স্তনপান করানোর আলাদা জায়গা। যাতে সদ্যোজাতকে নিয়ে প্রসূতি কোনও বিড়ম্বনায় না পড়েন। যে কোনও বেসরকারি হাসপাতাল সপ্তাহে সর্বোচ্চ দু'দিন টিকাকরণ সেশন করতে পারবে। সম্ভাব্য টিকাগ্রহীতার সংখ্যার বিচার করে দিন নির্ধারণ করবেন সংশ্লিষ্ট জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement