shono
Advertisement

Breaking News

Malda

মালদহে তরুণীকে লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি! পলাতক ৩ যুবক, নেপথ্যে প্রেমের জটিল সমীকরণ?

কেন গুলি তা নিয়ে ধোঁয়শা। তিন যুবকের বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছে থানায়। প্রেমঘটিত ঝামেলা না কি, পিছনে অন্য কোনও কারণ খতিয়ে দেখছে পুলিশ।
Published By: Subhankar PatraPosted: 02:32 PM Feb 21, 2026Updated: 03:28 PM Feb 21, 2026

তরুণীকে লক্ষ্য করে গুলি চলল মালদহে! গুলিবিদ্ধ হয়েছেন তরুণী। হাত ডানে গুলি লেগেছে তাঁর। মালদহ মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন তিনি। শুক্রবার রাতে ঘটনাটি ঘটেছে মালদহে। তবে কেন গুলি তা নিয়ে ধোঁয়শা। তিন যুবকের বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছে থানায়। প্রেমঘটিত ঝামেলা না কি, পিছনে অন্য কোনও কারণ খতিয়ে দেখছে পুলিশ। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য এলাকায়।

Advertisement

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, আহত তরুণীর নাম মনীষা পারভিন। বয়স ১৮ বছর। তিনি গয়েশবাড়ির নয়াবস্তি লাফোটোনের বাসিন্দা। তাঁর বাবা সুলতান শেখ দিনমজুর। শুক্রবার রাত নাগাদ নয়াবস্তি নেংড়া মোড় এলাকায় তরুণীকে লক্ষ্য করে গুলি চলে। ঘটনার খবর পাওয়ার পরে ঘটনাস্থলে যায় পুলিশ। কিন্তু ততক্ষণে চম্পট দিয়েছে দুষ্কৃতীরা। তল্লাশি চালানো হয়, কিন্তু কোনও খোঁজ মেলেনি। আহত তরুণীকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। তিনি সেখানেই চিকিৎসাধীন। রাতেই তিন যুবককের বিরুদ্ধে থানায় অভিযোগ জানিয়েছেন আহত তরুণীর বাবা। তরুণীকে জিজ্ঞাসা করে, আসল কারণ জানার চেষ্টা করছেন তদন্তকারীরা।

তবে স্থানীয় বাসিন্দাদের দাবি, ওই তরুণী ছেলেদের সঙ্গেই চলাফেরা করেন। দুষ্কৃতীরা নিজেদের মধ্যেই প্রকাশ্যে গুলির লড়াই চালিয়েছে বলে দাবি গ্রামবাসীদের। ঘটনার পর ওই তরুণীর বন্দুক হাতে গ্রামের রাস্তায় ঘুরে বেড়ানোর ছবিও সমাজমাধ্যমে ভাইরাল হয়ে যায়। যদিও সেই ভাইরাল ছবির সত্যতা যাচাই করেনি 'সংবাদ প্রতিদিন ডট ইন। মালদহের পুলিশ সুপার অভিজিৎ বন্দ্যোপাধ্যায় বলেন, "ঘটনার তদন্ত শুরু হয়েছে। গুলির কারণ খতিয়ে দেখা হচ্ছে। অভিযুক্তদের খোঁজ চলছে।"

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement