shono
Advertisement

বাতিল নয় নিয়োগ প্রক্রিয়া, সিভিক ভলান্টিয়ার মামলায় হাই কোর্টে স্বস্তি রাজ্যের

২০১৩ সালের পুরো নিয়োগ প্রক্রিয়াই বাতিল করে দেওয়া হয়েছিল৷ The post বাতিল নয় নিয়োগ প্রক্রিয়া, সিভিক ভলান্টিয়ার মামলায় হাই কোর্টে স্বস্তি রাজ্যের appeared first on Sangbad Pratidin.
Posted: 03:22 PM Apr 26, 2017Updated: 09:52 AM Apr 26, 2017

স্টাফ রিপোর্টার: রাজ্যে সিভিক ভলান্টিয়ার নিয়োগে বিচারপতি সঞ্জীব বন্দ্যোপাধ্যায়ের রায় খারিজ করল কলকাতা হাই কোর্ট৷ এদিন হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে এই রায় খারিজ হয়ে যায়৷ উল্লেখ্য, বারিকুল ও সারেঙ্গা থানায় সিভিক পুলিশ নিয়োগে অনিয়মের অভিযোগে দায়ের হওয়া মামলায় ২০১৩ সালে রাজ্যজুড়ে সিভিক ভলান্টিয়ার নিয়োগ বাতিলের নির্দেশ দিয়েছিলেন বিচারপতি সঞ্জীব বন্দ্যোপাধ্যায়৷ সেই রায়কে চ্যালেঞ্জ জানিয়ে ফের মামলা করে রাজ্য সরকার৷ এদিন সেই রায় দেওয়া হয়৷ সেখানে খারিজ করে দেওয়া হয় সঞ্জীব বন্দ্যোপাধ্যায়ের রায়৷

Advertisement

[বাবরি কাণ্ডে অভিযুক্তরা কি পদত্যাগ করছেন, অমিতকে পাল্টা কটাক্ষ পার্থর]

২০১৩ সালের নির্দেশিকা অনুযায়ী লক্ষাধিক সিভিক ভলান্টিয়ার নিয়োগ করে রাজ্য সরকার৷ কিন্তু সেই নিয়োগে দুর্নীতির অভিযোগ তুলে মামলা করে ১৫ জন পরীক্ষার্থী৷ তারই পরিপ্রেক্ষিতে সেই সিভিক ভলান্টিয়ার নিয়োগ প্রক্রিয়া খতিয়ে দেখতে অর্থ দফতরের প্রধান সচিব, পরিবহণ সচিব ও বিধাননগরের পুলিশ কমিশনারের নেতৃত্বে তিন সদস্যের কমিটি গঠন করে কলকাতা হাই কোর্ট৷ পাশাপাশি ২০১৩ সালের পুরো নিয়োগ প্রক্রিয়াই বাতিল করে দেওয়া হয়েছিল৷ সেই রায়কেই চ্যালেঞ্জ জানায় রাজ্য৷ এদিন হাই কোর্ট জানিয়েছে, ওই নিয়োগ প্রক্রিয়া বাতিল নয়৷

[প্রকাশ্যে এল সম্পূর্ণ দেশী যন্ত্রাংশে নির্মিত প্রথম চিনা রণতরী]

The post বাতিল নয় নিয়োগ প্রক্রিয়া, সিভিক ভলান্টিয়ার মামলায় হাই কোর্টে স্বস্তি রাজ্যের appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
toolbarHome ই পেপার toolbarup মহানগর toolbarvideo শোনো toolbarshorts রোববার