shono
Advertisement

সকাল থেকেই আকাশের মুখ ভার, দফায় দফায় বৃষ্টি কলকাতা-সহ দক্ষিণবঙ্গে

কালীপুজোর আগেই কমবে বৃষ্টি, পূর্বাভাস হাওয়া অফিসের। The post সকাল থেকেই আকাশের মুখ ভার, দফায় দফায় বৃষ্টি কলকাতা-সহ দক্ষিণবঙ্গে appeared first on Sangbad Pratidin.
Posted: 09:12 AM Oct 24, 2019Updated: 09:12 AM Oct 24, 2019

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বুধবার রাতের পর বৃহস্পতিবার সকালেও দফায় দফায় বৃষ্টিতে ভিজছে তিলোত্তমা। কার্যত একই পরিস্থিতি গোটা রাজ্যে। সকাল থেকেই আকাশের মুখ ভার। আবহাওয়া দপ্তর সূত্রের খবর, শনিবার পর্যন্ত এমনই থাকবে আবহাওয়া। বাড়বে বৃষ্টির পরিমাণ। তবে কালীপুজোর আগেই দক্ষিণবঙ্গে বৃষ্টি কমবে বলে আশ্বস্তও করেছে হাওয়া অফিস। যদিও উত্তরবঙ্গের জন্য কোনও সুখবর মেলেনি।

Advertisement

আর ঠিক দু’দিন পরেই ভূত চতুর্দশী। রবিবার কালীপুজো। আগেই আবহাওয়া দপ্তর পূর্বাভাস দিয়েছিল যে কালীপুজো ভাসাতে পারে বৃষ্টি। কার্যত সেই আশঙ্কাই সত্যি হল। বুধবার সকালের রোদ ঝলমলে আকাশ থাকলেও বেলা বাড়তেই ক্রমশ কালো মেঘে ঢেকে যায় কলকাতা-সহ রাজ্যের একাধিক জেলার আকাশ। সন্ধেতেই বৃষ্টিতে ভেজে তিলোত্তমা। রাতভোর একনাগাড়ে চলে বৃষ্টি। বৃহস্পতিবার সকালেও একই পরিস্থিতি।

[আরও পড়ুন: ‘ডিজে মানত করেছি, এবারের মতো ছেড়ে দিন’, পুলিশের কাছে আজব আবদার ক্লাব সদস্যের]

হাওয়া অফিস সূত্রে খবর, শনিবার পর্যন্ত দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ভারি থেকে অতিভারি বৃষ্টির সম্ভাবনা। তবে রবিবার থেকেই ধীরে ধীরে স্বাভাবিক হবে পরিস্থিতি। অর্থাৎ এখনও পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী বলা যেতেই পারে যে কালীপুজোতে বাধ সাধবে না বৃষ্টি। যদিও উত্তরবঙ্গের জন্য সুখবর শোনাতে পারেনি হাওয়া অফিস। মালদহ ও দুই দিনাজপুরের কালীপুজো ভাসাতে পারে বৃষ্টি, এমনটাই সূ্ত্রের খবর।

কিন্তু শনিবার পর্যন্ত বৃষ্টির পূর্বাভাসে মাথায় হাত পুজো উদ্যোক্তাদের। পুজোর মুখে বৃষ্টি চিন্তায় ফেলেছে বাজি বিক্রেতাদেরও। তবে আবহাওয়া দপ্তরের পূর্বাভাসে কিছুটা স্বস্তিও পেয়েছেন আমআদমি। কারণ, রবিবার বৃষ্টি কমে যাওয়ায় বাজি পোড়ানোর আনন্দ মাটি হবে না বলেই মনে করা হচ্ছে। তবে দুই বঙ্গের বাসিন্দাদের জন্য সুখবরও শুনিয়েছে আবহাওয়া দপ্তর, নিম্নচাপ সরে গেলেই এ রাজ্যে ঢুকতে পারে উত্তুরে হাওয়া। ফলে নভেম্বরের শুরুতেই চুটিয়ে ঠান্ডা উপভোগ করতে পারেন শীতবিলাসীরা।

[আরও পড়ুন: ‘আমাকে পছন্দ না হলে ভোট দেবেন না’, কার্শিয়াংয়ের প্রশাসনিক বৈঠকে অভিমানী মমতা]

The post সকাল থেকেই আকাশের মুখ ভার, দফায় দফায় বৃষ্টি কলকাতা-সহ দক্ষিণবঙ্গে appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement