shono
Advertisement

মহিলার নগ্ন ছবি সোশ্যাল সাইটে ছড়ানোর অভিযোগ, গণপিটুনিতে মৃত্যু কিশোরের

বাসিন্দাদের বিক্ষোভ হুগলির জিরাটে৷   The post মহিলার নগ্ন ছবি সোশ্যাল সাইটে ছড়ানোর অভিযোগ, গণপিটুনিতে মৃত্যু কিশোরের appeared first on Sangbad Pratidin.
Posted: 03:14 PM Jul 05, 2018Updated: 06:17 PM Jul 05, 2018

দিব্যেন্দু মজুমদার, হুগলি: কিশোরের রহস্যমৃত্যু ঘিরে উত্তেজনা ছড়াল হুগলির জিরাট বাসস্ট্যান্ড এলাকায়৷  জিরাট স্টেশনের কাছে রেললাইনের ধার থেকে প্রসেন মিস্ত্রি নামে ওই কিশোরের দেহ উদ্ধার করা হয়৷ বেধড়ক মারধর করে খুনের পর কিশোরের দেহ রেললাইনের পাশে ফেলে দেওয়া হয়েছে বলেই অভিযোগ নিহতের পরিবারের৷ এই অভিযোগে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখান স্থানীয়রা৷ পুলিশ ইতিমধ্যেই চারজনকে আটক করেছে৷

Advertisement

[কলেজ স্ট্রিটে যুবককে কুপিয়ে খুনের চেষ্টা, আটক ২ সন্দেহভাজন]

প্রসেন স্থানীয় এক মোবাইল দোকানে কাজ করতেন৷ গত সোমবার সকালে কাজে বেরিয়ে যান তিনি৷ এরপরই বাপি বিশ্বাস, গুপি বিশ্বাস, ছোটু বিশ্বাস ও রাজা দাস নামে চার যুবক ওই কিশোরকে খুঁজতে আসে৷ প্রসেনের জেঠিমা শিপ্রা মিস্ত্রিকে তারা জানায়, ওই চার যুবকের পরিচিত এক মহিলার নগ্ন ছবি তুলে সোশ্যাল সাইটে ছড়িয়ে দিয়েছে ওই কিশোর৷ কেন সে এই কাজ করল, তা জানতেই প্রসেনের খোঁজ করছে তারা৷ প্রসেনের বিরুদ্ধে ওঠা অভিযোগ খারিজ করে দেন তার জেঠিমা৷ নগ্ন ছবির প্রমাণ চান তিনি৷ কিন্তু ওই ছবির কোনও প্রমাণ দিতে পারেনি চার যুবক৷

[ফোন করে ডেকে এনে গুলি, হাসপাতালে ভরতি গুরুতর জখম যুবক]

ওইদিন সারারাত বাড়ি ফেরেনি প্রসেন৷ কোনও খোঁজ মেলেনি তার৷ কিশোরের পরিবারের দাবি, মহিলার নগ্ন ছবি সোশ্যাল সাইটে ছবি দেওয়ার অভিযোগ তুলে প্রসেনকে মারধরের পর খুন করেছে চারজনে৷ মঙ্গলবার সকালে বাপি, গুপি, ছোটু ও রাজাকে বরফের চাঁই কিনে নিয়ে যেতে দেখেন স্থানীয়রা৷ ইতিমধ্যেই জিরাট স্টেশন থেকে কিছুটা দূরে রেললাইনের পাশে কিশোরের গলাকাটা দেহ উদ্ধার হয়৷ অভিযুক্তদের গ্রেপ্তারির দাবিতে বৃহস্পতিবার বাসস্ট্যান্ড লাগোয়া রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখান স্থানীয়রা৷ পুলিশ ঘটনাস্থলে গিয়ে অবরোধ হঠানোর চেষ্টা করে৷ চার যুবককে গ্রেপ্তারের দাবিতে ফেটে পড়ে গোটা এলাকা৷ পরে পুলিশ চারজনকে আটক করলে পরিস্থিতি স্বাভাবিক হয়৷

The post মহিলার নগ্ন ছবি সোশ্যাল সাইটে ছড়ানোর অভিযোগ, গণপিটুনিতে মৃত্যু কিশোরের appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
toolbarHome ই পেপার toolbarup মহানগর toolbarvideo শোনো toolbarshorts রোববার