shono
Advertisement
Train Service Disrupted

অফিস টাইমে হাওড়া-বর্ধমান মেন লাইনে বন্ধ ট্রেন চলাচল, ভোগান্তি যাত্রীদের

বাধ্য হয়ে বিকল্প পথে গন্তব্যে পৌঁছনোর চেষ্টা করছেন অনেকেই।
Published By: Sayani SenPosted: 09:59 AM Jul 31, 2026Updated: 01:42 PM Jul 31, 2026

ভদ্রেশ্বর বেলাইন মালগাড়ির ইঞ্জিন। তার ফলে অফিস টাইমে হাওড়া-বর্ধমান মেন লাইনে আপাতত বন্ধ ট্রেন চলাচল (Train Service Disrupted)। ব্যস্ত সময়ে ভোগান্তির শিকার যাত্রীরা। বাধ্য হয়ে বিকল্প পথে গন্তব্যে পৌঁছনোর চেষ্টা করছেন অনেকেই। খুব তাড়াতাড়ি পরিষেবা স্বাভাবিক করার চেষ্টা চলছে বলেই রেল সূত্রে খবর।

Advertisement

শুক্রবার সকাল ৮টা ১৫ মিনিট নাগাদ ব্যান্ডেলের দিকে একটি মালগাড়ি যাচ্ছিল। সেই সময় ইঞ্জিন বেলাইন হয়ে যায়। তার ফলে আপ লাইন ও রিভার্স লাইনে ট্রেন চলাচল পুরোপুরি বন্ধ। আপাতত শুধুমাত্র একটি ডাউন লাইন দিয়েই ট্রেন চলাচল করছে। রেলইঞ্জিনটিকে তোলার কাজ শুরু হয়েছে। ইঞ্জিনটি সরানো সম্ভব হলে ট্রেন পরিষেবা স্বাভাবিক হয়ে যাবে বলেই আশ্বাস রেলের।

এদিকে, দিনকয়েক আগেই নন-ইন্টারলকিংয়ের কাজের জন্য হাওড়া ডিভিশনে চারদিন রেল পরিষেবা ব্যাহত হয়। এবার আগস্টের শুরুতেই ফের ট্র্যাকের কাজের জন্য একাধিক লোকাল বাতিল করা হয়েছে। ১ আগস্ট হাওড়া থেকে বাতিল করা হয়েছে ৩৭৮৪৯ ও ৩৬০৮৭ ট্রেন। বারুইপাড়া থেকে বাতিল ৩২৪১৪ ট্রেন। শিয়ালদহ থেকে বাতিল ৩২৪১৩। মশাগ্রাম থেকে ৩৬০৮৮ ট্রেন বাতিল। বর্ধমান থেকে ৩৬৮৬০ ট্রেন বাতিল করা হয়েছে। ২ আগস্ট হাওড়া থেকে বাতিল ৩৬৮১১ ট্রেন। বর্ধমান থেকে ৩৬৮১২ ট্রেন বাতিল।

অন্যদিকে, শ্রাবণী মেলার জন্য যে বাড়তি ট্রেন চালুর ঘোষণা করা হয়েছে, তাতে খানিকটা সংশোধন করা হয়েছে পূর্ব রেলের তরফে। রেলের নয়া সিদ্ধান্ত অনুযায়ী, হাওড়া থেকে তারকেশ্বরগামী ট্রেনগুলি শুধুমাত্র বালি ও শেওড়াফুলি স্টেশনেই স্টপেজ দেবে। শেওড়াফুলি-তারকেশ্বের পর্যন্ত ট্রেনগুলি মাঝের কোনও স্টেশনে দাঁড়াবে না বলেই জানিয়েছে রেল। তবে ডাউনের যে ট্রেনগুলি আসবে অর্থাৎ তারকেশ্বর থেকে হাওড়া অথবা শেওড়াফুলিগামী লোকালগুলি সব স্টেশনেই স্টপেজ দেবে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement