shono
Advertisement

Breaking News

১০০০ কোটি টাকার বিনিয়োগ নিয়ে রাজ্যে আসছে ইনফোসিস

প্রথম পর্যায়ে কর্মসংস্থান হবে ১০০০ জনের। The post ১০০০ কোটি টাকার বিনিয়োগ নিয়ে রাজ্যে আসছে ইনফোসিস appeared first on Sangbad Pratidin.
Posted: 08:13 PM Aug 29, 2017Updated: 01:48 PM Oct 02, 2019

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অবশেষে রাজ্যে আসছে ইনফোসিস। পশ্চিমবঙ্গে হাজার কোটি টাকার বিনিয়োগ করবে এই সংস্থা। মঙ্গলবার নবান্নে একথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

Advertisement

[সাউথ পয়েন্টের ছাত্রের রসহ্যমৃত্যু, তবে কি ফের কামড় বসালো ‘নীল তিমি’?]

প্রথম পর্যায়ে ১০০০ জনের কর্মসংস্থান হবে বলে এদিন জানিয়েছেন মুখ্যমন্ত্রী। প্রথম পর্বে ইনফোসিস  ১০০ কোটি টাকা বিনিয়োগ করবে। তারপর ধাপে ধাপে লগ্নি করার সিদ্ধান্তের কথা তারা জানিয়েছে বলে নবান্ন সূত্রে খবর। যদিও, বিনিয়োগের জন্য এই সংস্থাকে বিশেষ অর্থনৈতিক অঞ্চল বা এসইজেড দেওয়া হবে না। রাজ্যে ১০০০ কোটি টাকা বিনিয়োগের কথা নবান্নকে চিঠি দিয়ে জানিয়েছে ইনফোসিস।

[পাহাড় নিয়ে সর্বদল বৈঠক ইতিবাচক, আলোচনার দরজা খোলা]

প্রসঙ্গত, এর আগেও রাজ্যে ইনফোসিসের বিনিয়োগ নিয়ে জল্পনা চলে। ২০১৬ সালেই রাজারহাটে তথ্যপ্রযুক্তি কেন্দ্রের জন্য জমির বাকি টাকা ইনফোসিসের তরফে মিটিয়ে দেওয়া হয় বলে রাজ্যের পক্ষ থেকে জানানো হয়। প্রায় ৮ বছর পর রাজ্যে ফের বিনিয়োগ করতে চলেছে দেশের দ্বিতীয় বৃহত্তম তথ্যপ্রযুক্তি সংস্থা।

[নবান্নে শান্তি বৈঠক, মিরিক পুরসভার সামনে আইইডি উদ্ধার]

২০০৯ সালে তৎকালিন বাম সরকারের কাছ থেকে রাজারহাটে ৫০ একর জমি কিনেছিল ইনফোসিস। জমির দাম ধার্য হয় ৭০ কোটি৷ ২০০৯ সালে ২০ কোটি টাকা জমা দেয় এই সংস্থা। ১৮ মাসের মধ্যে বাকি টাকা জমা দেওয়ার কথা ছিল। অবশেষে রাজ্যে বিনিয়োগে ইতিবাচক বার্তা দিল ইনফোসিসের।

[বৈবাহিক ধর্ষণকে অপরাধের তকমা কেন, টুইট করে বিতর্কে স্বরাজ কৌশল]

রাজারহাটের জমিতে ক্যাম্পাস তৈরিতে স্পেশ্যাল ইকোনমিক জোন বা এসইজেডের তকমা নিয়েই তৈরি হয় জট। তৃণমূল সরকার ক্ষমতায় আসার পর নীতিগত কারণেই এসইজেডের প্রস্তাবে রাজি হয়নি রাজ্য। বদলে তার সমান সুবিধার প্রস্তাব দেওয়া হয় ইনফোসিসকে। সেই প্রস্তাব মেনেই ইনফোসিস রাজ্যে আসছে কিনা, তা অবশ্য এখনও স্পষ্ট নয়।

[ডিসেম্বরেই বাজারে আসছে নতুন ১০০০ টাকার নোট!]

তৃণমূল সরকার দ্বিতীয়বার ক্ষমতায় আসার পরই ইনফোসিসকে আনতে নতুন করে উদ্যোগী হয় রাজ্য। ইনফোসিসের বিনিয়োগ নিয়ে তাই অনেকটাই আশাবাদী  রাজ্য। আশায় বুক বাঁধছে তথ্যপ্রযুক্তি ক্ষেত্রও।

The post ১০০০ কোটি টাকার বিনিয়োগ নিয়ে রাজ্যে আসছে ইনফোসিস appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
toolbarHome ই পেপার toolbarup মহানগর toolbarvideo শোনো toolbarshorts রোববার