shono
Advertisement

Breaking News

Mamata Bala Thakur

এসআইআর চাপালে হতে পারে নেপালের মতো, হুমকি মমতাবালার

এসআইআর ও সিএএ-র প্রতিবাদসভায় এমন হুঁশিয়ারি দিলেন সাংসদ মমতা বালা ঠাকুর।
Published By: Anustup Roy BarmanPosted: 08:50 AM Sep 20, 2025Updated: 08:50 AM Sep 20, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এসআইআর চাপিয়ে দেওয়া হলে ভারতে নেপালের মতো পরিস্থিতি তৈরি হতে পারে। হুগলির চুঁচুড়া রবীন্দ্রনগর কালীতলায় এসআইআর ও সিএএ-র প্রতিবাদসভায় এমন হুঁশিয়ারি দিলেন রাজ্যসভায় তৃণমূল সাংসদ অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘের সংঘাধিপতি মমতাবালা ঠাকুর। তাঁর দাবি, "আইন পরিবর্তন করে নিঃশর্ত নাগরিকত্ব দিতে হবে। নেপালে কী হয়েছে দেখেছেন তো, চ্যালেঞ্জ করে বলছি তাহলে আগামিতে ভারতবর্ষেও সেটা হবে। মোদি-অমিত শাহ সেটা যেন জেনে রাখেন। আমরা সবরকমভাবে চেষ্টা করব বাধা দেওয়ার। একজনেরও নাগরিকত্ব বাতিল হলে আমরা তাঁদের পাশে থাকব।"

Advertisement

কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুরকে একহাত নেন মমতাবালা। বলেন, "কেন্দ্র সরকার একটার পর একটা আইন করে মতুয়া সম্প্রদায়ের মানুষকে গোলামে পরিণত করতে চাইছে। এতে সবথেকে বেশি ক্ষতিগ্রস্ত হবে মতুয়া সম্প্রদায়ের মানুষ। মতুয়া আদর্শ বিজেপি-আরএসএসের সঙ্গে মেলে না। আইনের মাধ্যম দিয়ে এরা ধ্বংস করতে চাইছে।" জানান, বিভিন্ন বিধানসভায় প্রতিবাদ চলছে।

তিনি আরও বলেন, "১৯ অক্টোবর বড়মার জন্মোৎসবে রাত বারোটার পর ঘোষণা করব কলকাতার বুকে আমরা কবে বৃহত্তর আন্দোলনে নামব। প্রয়োজনে আমরা দিল্লি যাব।" শান্তনু ঠাকুরকে সামনে রেখে আরএসএস-বিজেপি ধ্বংসলীলা করছে বলে তাঁর অভিযোগ। তিনি বলেন, "এর জবাব মতুয়ারা দেবে।"

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • নিঃশর্ত নাগরিকত্ব দেওয়ার দাবি সাংসদের।
  • একজনেরও নাগরিকত্ব বাতিল হলে আমরা তাঁদের পাশে থাকব: মমতাবালা ঠাকুর।
  • শান্তনু ঠাকুরকে সামনে রেখে আরএসএস-বিজেপি ধ্বংসলীলা করছে: মমতাবালা ঠাকুর।
Advertisement