shono
Advertisement
Murshidabad

দ্বিতীয় বিয়ে নিয়ে অশান্তি, প্রথম স্ত্রীর মামার হাতে 'খুন' প্রৌঢ়

এই ঘটনায় এখনও পর্যন্ত একজনকে আটক করেছে পুলিশ।
Published By: Sayani SenPosted: 05:38 PM Jun 01, 2024Updated: 05:39 PM Jun 01, 2024

শাহজাদ হোসেন, জঙ্গিপুর: দ্বিতীয় বিয়ে নিয়ে অশান্তির জের। প্রথম পক্ষের স্ত্রীর মামার বিরুদ্ধে উঠল জামাইকে খুনের অভিযোগ। এই ঘটনাকে কেন্দ্র করে মুর্শিদাবাদের সুতি থানার সাজুরমোড় সংলগ্ন এলাকায় ব্যাপক চাঞ্চল্য।

Advertisement

মৃত মহসিন শেখ ইটভাটা শ্রমিক। বারো বছর আগে প্রথমবার বিয়ে করেন। তবে বছর দুয়েক আগে দ্বিতীয় বিয়ে করেন তিনি। তা নিয়ে অশান্তির সূত্রপাত। প্রথম স্ত্রী রুনি খাতুনের সঙ্গে মহসিনের অশান্তির জল গড়ায় থানাতেও। তিনি মহসিনের বিরুদ্ধে গিয়ে থানায় অভিযোগও দায়ের করেন। আর সেই অশান্তির জেরে প্রথম পক্ষের স্ত্রীর মামা মহসিনকে খুন করে বলেই অভিযোগ।

[আরও পড়ুন: আল নাসেরের জার্সিতে হাতছাড়া আরও এক ট্রফি, চোখের জলে মাঠ ছাড়লেন রোনাল্ডো]

জানা গিয়েছে, শুক্রবার রাতে কাজ সেরে বাড়ি ফিরছিলেন মহসিন। অভিযোগ, সেই সময় হাঁসুয়া দিয়ে তাঁকে একের পর এক কোপ দেওয়া হয়। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছয় বিশাল পুলিশবাহিনী। দেহ উদ্ধার করে জঙ্গিপুর হাসপাতালে ময়নাতদন্তে পাঠানো হয়। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, গলার নলি কেটে খুন করা হয়েছে মহসিনকে। এই ঘটনায় এখনও পর্যন্ত একজনকে আটক করেছে পুলিশ। ঘটনার পর থেকে রণক্ষেত্র গোটা এলাকা। মৃতের পরিবারের লোকজন বেসরকারি হোটেল ভাঙচুর করে বলেও অভিযোগ। বিশাল পুলিশবাহিনী ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি সামাল দেয়।

[আরও পড়ুন: ভোটের মধ্যেই ফের বিমানে বোমাতঙ্ক! মুম্বইয়ে জরুরি অবতরণ ইন্ডিগো উড়ানের]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • দ্বিতীয় বিয়ে নিয়ে অশান্তির জের।
  • প্রথম পক্ষের স্ত্রীর মামার বিরুদ্ধে উঠল জামাইকে খুনের অভিযোগ।
  • এই ঘটনাকে কেন্দ্র করে মুর্শিদাবাদের সুতি থানার সাজুরমোড় সংলগ্ন এলাকায় ব্যাপক চাঞ্চল্য।
Advertisement