shono
Advertisement
Howrah

বিমানবন্দরের ধাঁচে গড়ে উঠবে হাওড়া স্টেশন, থাকবে আধুনিক সুবিধা! পরিদর্শনে মন্ত্রী

হাওড়া স্টেশনে বিমান বন্দরের মতো আন্তর্জাতিক মানের বাস ও ট্যাক্সি টার্মিনাল করার পরিকল্পনা আগেই করেছিলেন রাজ্যের পুর ও নগরোন্নয়ন দপ্তরের প্রতিমন্ত্রী উমেশ রাই।
Published By: Amit Kumar DasPosted: 12:05 AM Aug 23, 2026Updated: 12:11 AM Aug 23, 2026

হাওড়া স্টেশনে বিমানবন্দরের মতো আন্তর্জাতিক মানের বাস ও ট্যাক্সি টার্মিনাল করার পরিকল্পনা আগেই করেছিলেন রাজ্যের পুর ও নগরোন্নয়ন দপ্তরের প্রতিমন্ত্রী উমেশ রাই। সেই লক্ষ্যে রেল কর্তৃপক্ষের সঙ্গে কথাও হয়েছে রাজ্য সরকারের। এরইমাঝে হাওড়া স্টেশন চত্বর ও সংলগ্ন এলাকা পরিদর্শন করলেন উমেশ রাই। সঙ্গে ছিলেন পুর কমিশনার তেজস্বী রানা -সহ হাওড়া পুরসভার পদস্থ আধিকারিকরা।

Advertisement

পরিদর্শনের পর সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে মন্ত্রী উমেশ রাই বলেন, ‘‘সংশ্লিষ্ট আধিকারিকদের সঙ্গে তাৎক্ষণিক সমস্যার সমাধানের পাশাপাশি দীর্ঘমেয়াদি উন্নয়ন পরিকল্পনা নিয়েও বিস্তারিত আলোচনা হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বে ‘বিকশিত ভারত ২০৪৭’-এর লক্ষ্যের সঙ্গে সঙ্গতি রেখে উন্নত, পরিচ্ছন্ন ও আধুনিক পশ্চিমবঙ্গ গড়ে তুলতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ। তারই অংশ হিসেবে আমরা হাওড়া স্টেশন ও স্টেশন চত্বরকে আধুনিক মানের করতে চাই।’’

পরিকল্পনা হয়েছে, হাওড়া স্টেশন চত্বরে গঙ্গার ঘাট থেকে দীঘা বাসস্ট্যান্ড পর্যন্ত একটি আন্তর্জাতিক মানের টার্মিনাল করা হবে।

প্রসঙ্গত, ইতিপূর্বেই হাওড়া স্টেশনে বিমান বন্দরের মতো আন্তর্জাতিক মানের বাস ও ট্যাক্সি টার্মিনাল করার যৌথ পরিকল্পনা করছে রেল ও রাজ্য সরকার। পরিকল্পনা হয়েছে, হাওড়া স্টেশন চত্বরে গঙ্গার ঘাট থেকে দীঘা বাসস্ট্যান্ড পর্যন্ত একটি আন্তর্জাতিক মানের টার্মিনাল করা হবে। হাওড়া স্টেশন থেকে বেরিয়ে চলন্ত সিঁড়ি ও স্কাই ওয়াকের মাধ্যমে বাসস্ট্যান্ড ও ট্যাক্সি স্ট্যান্ডে পৌঁছে যেতে পারবেন যাত্রীরা। ঠিক যেমন দেশের বিমান বন্দরগুলিতে থাকে ওরকমই করা হবে হাওড়া স্টেশন বা হাওড়া বাসস্ট্যান্ডে। একই সঙ্গে হাওড়া স্টেশন চত্বর থেকে নোংরা আবর্জনা সরিয়ে স্টেশন চত্বরকে ঝাঁ চকচকে করে তোলা হবে।

হাওড়া স্টেশন চত্বরে মন্ত্রী উমেশ রাই।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement