shono
Advertisement

ছেলেধরা সন্দেহে ল্যাম্প পোস্টে বেঁধে বেদম প্রহার, বেঘোরে প্রাণ গেল এক যুবকের

অমানবিক! The post ছেলেধরা সন্দেহে ল্যাম্প পোস্টে বেঁধে বেদম প্রহার, বেঘোরে প্রাণ গেল এক যুবকের appeared first on Sangbad Pratidin.
Posted: 04:48 PM Jun 13, 2018Updated: 05:18 PM Jun 13, 2018

বাবুল হক,মালদহ:  স্রেফ সন্দেহের বশে গণধোলাই৷ ছেলেধরার আতঙ্ক জাঁকিয়ে বসেছে মালদহের হবিবপুরে৷ বুধবার ছেলেধরা সন্দেহে ফের এক যুবককে বেধড়ক মারধর করলেন স্থানীয় বাসিন্দারা৷ পরে মালদহ মেডিক্যাল কলেজে ও হাসপাতালে মারা যান তিনি৷ গত কয়েক দিনে হবিবপুরের বিভিন্ন এলাকায় গণপিটুনির শিকার ৫ জন৷ তবে এরআগে প্রাণহানির ঘটনা ঘটেনি৷ ছেলেধরা সন্দেহে গণধোলাইয়ের ঘটনায় চিন্তিত প্রশাসন৷ তদন্তে নেমেছে পুলিশ৷

Advertisement

[সিউড়িতে খাদানকর্মীর বাড়িতে বিস্ফোরণ, গুরুতর জখম বাড়ির মালিক]

নিঝুম দুপুরে কাঁধে বস্তা নিয়ে রাস্তা দিয়ে যাচ্ছে কাগজ কুড়ানি৷ তাঁকে দেখিয়ে অবাধ্য সন্তানকে ছেলেধরার ভয় দেখাতেন অভিভাবকরা৷ ছোটবেলায় কম-বেশি এমন অভিজ্ঞতা তো সকলেরই আছে৷ কিন্তু, সত্যি কী আর ছেলেধরা বলে কিছু হয়! অথচ সেই ছেলেধরার আতঙ্কেই কাঁপছেন মালদার হবিবপুর ব্লকের বাসিন্দারা৷ পরিস্থিতি এমনই যে, স্রেফ সন্দেহের বশে লোকজনকে গণধোলাই দিতেও দ্বিধা করছে না তাঁরা৷ গত কয়েকদিন গণধোলাইয়ের শিকার হয়েছেন ৫ জন৷ প্রাণহানির ঘটনা ঘটল বুধবার৷ এদিন দুপুরে হবিবপুরের বুলবুলচন্ডীর ডুবাপারা এলাকায় ছেলেধরা সন্দেহে এক যুবকের উপর চড়াও হন স্থানীয় বাসিন্দারা৷ তাঁকে ল্যাম্প পোস্টে বেঁধে চলে বেধড়ক মারধর৷ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ৷ কোনওমতে আক্রান্ত যুবককে উদ্ধার করে পুলিশ৷ যদিও গ্রামবাসী তাঁকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেছিল বলে অভিযোগ৷ গুরুতর জখম ওই যুবককে ভরতি করা হয় মালদহ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে৷ কিন্তু, শেষরক্ষা হয়নি৷ হাসপাতালে মারা যান তিনি৷ মৃতের পরিচয় এখনও জানা যায়নি৷ এদিকে এই ঘটনায় এলাকায় তুমুল চাঞ্চল্য ছড়িয়ে পড়ে৷ হবিবপুরের বুলবুলচণ্ডী এলাকায় ডুবাপারায় মোতায়েন বিশাল পুলিশবাহিনী৷

জানা গিয়েছে, দিন কয়েক আগে এই ছেলেধরার আতঙ্ক প্রথম ছড়িয়েছিল হবিবপুরের ছাইতনতলা গ্রামে৷ সেই শুরু৷ থানায় অভিযোগ জানাচ্ছেন না কেউ৷ সন্দেহ হলেই গণধোলাই৷ মারধরের হাত থেকে রেহাই পাচ্ছেন না মহিলারাও৷ এই ঘটনায় চিন্তিত প্রশাসন৷ তদন্তে নেমেছে পুলিশ৷

[ছেলে-বউমার অত্যাচারে ঘরছাড়া, থানায় অভিযোগ দায়ের সত্তরোর্ধ্ব বৃদ্ধার]

The post ছেলেধরা সন্দেহে ল্যাম্প পোস্টে বেঁধে বেদম প্রহার, বেঘোরে প্রাণ গেল এক যুবকের appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement