shono
Advertisement
June Malia

কাঁথির শান্তিকুঞ্জে শিশির সাক্ষাতে জুন, কী কথা হল দু'জনের?

শুভেন্দুর ভাই তথা এগরার বিধায়ক দিব্যেন্দুর সঙ্গে বন্যাকবলিত এলাকা ঘুরেও দেখেন জুন।
Published By: Sayani SenPosted: 06:05 PM Aug 21, 2026Updated: 07:26 PM Aug 21, 2026

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর পূর্ব মেদিনীপুরের কাঁথির বাসভবন শান্তিকুঞ্জে জুন মালিয়া। সেই সময় মুখ্যমন্ত্রী বাড়িতে ছিলেন না। তবে তাঁর বাবা শিশির অধিকারী এবং মা গায়ত্রীদেবীর সঙ্গে কথা হয়। এরপর শুভেন্দুর ভাই তথা এগরার বিধায়ক দিব্যেন্দুর সঙ্গে বন্যাকবলিত এলাকা ঘুরেও দেখেন জুন।

Advertisement

একসময় শিশির অধিকারী-সহ প্রত্যেকেই তৃণমূলে ছিলেন। তবে গত বেশ কয়েক বছর ধরে বদলে গিয়েছে সম্পর্ক। এদিকে, জুন মালিয়াও তৃণমূলের টিকিটে জয়ী মেদিনীপুরের সাংসদ। তবে ছাব্বিশের বিধানসভা নির্বাচনে তৃণমূলের ভরাডুবির পর দলবদল করেন জুন। এখন তিনি এনসিপিআই সাংসদ। সুতরাং তিনি এখন এনডিএ শরিক দলে। তবে শান্তিকুঞ্জে জুনের আচমকা সফরের সঙ্গে রাজনীতির কোনও যোগ নেই বলেই দাবি জুনের।

একসময় শিশির অধিকারী-সহ প্রত্যেকেই তৃণমূলে ছিলেন। তবে গত বেশ কয়েক বছর ধরে বদলে গিয়েছে সম্পর্ক। এদিকে, জুন মালিয়াও তৃণমূলের টিকিটে জয়ী মেদিনীপুরের সাংসদ। তবে ছাব্বিশের বিধানসভা নির্বাচনে তৃণমূলের ভরাডুবির পর দলবদল করেন জুন। এখন তিনি এনসিপিআই সাংসদ। সুতরাং তিনি এখন এনডিএ শরিক দলে। তবে শান্তিকুঞ্জে জুনের আচমকা সফরের সঙ্গে রাজনীতির কোনও যোগ নেই বলেই দাবি জুনের। তাঁর দাবি, এটি সৌজন্য সাক্ষাৎ। জুন আরও বলেন, "শিশিরবাবু অভিজ্ঞ রাজনীতিক। তাঁর সঙ্গে দীর্ঘক্ষণ কথা হল। মানুষের জন্য মন খুলে কাজ করার পরামর্শ দিয়েছেন।"

জুন জানান, দুর্গাপুজোয় ফের শান্তিকুঞ্জে আসার আমন্ত্রণ পেয়েছেন তিনি। যদিও সেই সময় আসতে পারবেন কিনা, তা নিয়ে দোলাচল রয়েছে। তবে জগদ্ধাত্রী পুজোর সময় অবশ্যই শান্তিকুঞ্জে আসবেন বলে জানিয়েছেন মেদিনীপুরের সাংসদ। এদিন এগরার বিধায়ক দিব্যেন্দু অধিকারীর সঙ্গে বন্যাকবলিত এলাকা ঘুরে দেখেন জুন। নিজের সাংসদ তহবিল থেকে এগরার উন্নয়নে দেড় কোটি টাকা সাহায্যও করেন মেদিনীপুরের সাংসদ। দিব্যেন্দু বলেন, "বিধায়ক-সাংসদ মিলে কাজ করলে ভালো হয়। আমরা কোনও রাজনীতি করতে আসিনি। এটাই মানুষকে বোঝাতে চাই।"

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement