shono
Advertisement

ক্রেতা সেজে দোকানদারের নাবালিকা কন্যার শ্লীলতাহানি, গ্রেপ্তার প্রৌঢ়

অভিযোগ অস্বীকার ধৃতের। The post ক্রেতা সেজে দোকানদারের নাবালিকা কন্যার শ্লীলতাহানি, গ্রেপ্তার প্রৌঢ় appeared first on Sangbad Pratidin.
Posted: 04:38 PM Jun 23, 2018Updated: 05:08 PM Jun 23, 2018

বিপ্লব দত্ত, কৃষ্ণনগর: ক্রেতা সেজে দোকানদারের নাবালিকা কন্যার শ্লীলতাহানির অভিযোগ। অভিযোগ উঠল বছর পঞ্চাশের এক প্রৌঢ়ের বিরুদ্ধে। অভিযোগ, দোকানের মালিকের অনুপস্থিতিতেই শ্লীলতাহানির ঘটনা ঘটায় অভিযুক্ত। শুক্রবার রাতে অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ। নাম প্রণব হালদার(৫০)। নক্ক্যারজনক ঘটনাটি ঘটেছে নদিয়ার চাকদহ থানার গঙ্গাপ্রসাদপুরে। যদিও নিজের বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করেছে ধৃত।

Advertisement

[এবার দিঘার সমুদ্রে কোমর জলের বেশি নামলেই গ্রেপ্তার]

জানা গিয়েছে, গঙ্গাপ্রসাদপুরেই থাকে নাবালিকার পরিবার। এলাকার চৌরঙ্গী মোড়ে নির্যাতিতার বাবার একটি ভুসি মালের দোকান রয়েছে। শুক্রবার সকাল ১০.৩০ নাগাদ দোকানদার বিশেষ কাজে বাইরে গেলে মেয়ে নিজেই দোকানে বসে। সেই সময় দোকানে আসে প্রণব হালদার। নাবালিকাকে একা দোকানে বসতে দেখেই ভিতরে ঢুকে যায় ওই ব্যক্তি। অভিযোগ, দোকানের ভিতরে ঢুকে নাবালিকার সারা শরীরে হাত বোলাতে থাকে সে। এমনকী, গোপনাঙ্গেও হাত দেয় বলেও অভিযোগ। এই ঘটনায় নাবালিকা তেড়ে এলে বেগতিক বুঝে সেখান থেকে সরে পড়ে প্রণব হালদার। প্রায় কাঁদতে কাঁদতে বাড়িতে গিয়ে ঘটনাটি খুলে বলে নির্যাতিতা। সন্ধ্যায় নাবালিকার বাবা ফিরলে অভিভাবকরা চাকদহ থানায় অভিযোগ দায়ের করেন।

নাবালিকার মায়ের দাবি, লোকলজ্জার ভয়ে মুখ খুলতে চাননি তিনি। শুধু অভিযুক্তর শাস্তি হোক এটা তাঁর ইচ্ছে। সেই জন্যই থানায় গিয়ে অভিযোগ দায়ের করেছেন। এদিকে শ্লীলতাহানির অভিযোগ পেয়ে সঙ্গে সঙ্গে পদক্ষেপ নেয় পুলিশ। গ্রেপ্তার করা হয় অভিযুক্ত প্রণব হালদার। পুলিশ জানিয়েছে, ধৃতের বাড়ি চাকদহের ঘুগিয়া এলাকায়। তবে গ্রেপ্তারির পরেই তার বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেছে ধৃত। তার পালটা দাবি, মিথ্যে অভিযোগে তাকে ফাঁসানো হচ্ছে। যদিও ধৃতের কড়া শাস্তির দাবি জানিয়েছেন নাবালিকার মা। গোটা ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা ছড়িয়েছে। ক্ষোভে ফুঁসছে এলাকাবাসী।

[পিস্তল উঁচিয়ে বিজেপির মিছিল, ভাইরাল ভিডিও ঘিরে তোলপাড় পুরুলিয়া]

 

The post ক্রেতা সেজে দোকানদারের নাবালিকা কন্যার শ্লীলতাহানি, গ্রেপ্তার প্রৌঢ় appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
toolbarHome ই পেপার toolbarup মহানগর toolbarvideo শোনো toolbarshorts রোববার