shono
Advertisement

Breaking News

TMCP

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে শারীরিক সম্পর্কের পর বিচ্ছেদ! পালাবদল হতেই গ্রেপ্তার তৃণমূল ছাত্র পরিষদের নেতা

তৃণমূল জমানায় অভিযোগ জানানোর সাহস দেখাতে পারেননি অভিযোগকারিনী।
Published By: Tiyasha SarkarPosted: 07:56 PM Sep 05, 2026Updated: 08:23 PM Sep 05, 2026

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে দীর্ঘদিন শারীরিক সম্পর্কের অভিযোগ। বিয়ের কথা উঠতেই বিচ্ছেদ। কাঠগড়ায় তৃণমূল ছাত্র পরিষদের (TMCP) নেতা অঙ্কুর মজুমদার। তরুণীর অভিযোগের ভিত্তিতে শুক্রবার রাতে কল্যাণীতে নিজের বাড়ি থেকে অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ।

Advertisement

জানা গিয়েছে, ২০২৫ সালে অভিযোগকারিনীর সঙ্গে পরিচয় অঙ্কুর মজুমদারের। অল্প দিনের মধ্যেই প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়েন তাঁরা। তরুণীর দাবি, বিয়ের প্রতিশ্রুতি দিয়ে একাধিকবার প্রেমিক তাঁর সঙ্গে সহবাস করেন। তবে কিছুদিন আগেই হঠাৎ সম্পর্ক থেকে বেরিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেন অঙ্কুর। ওই সময় থেকে কল্যাণী শহরের তৃণমূল ছাত্র পরিষদের দায়িত্বে ছিলেন অঙ্কুর। এদিকে রাজ্যে ক্ষমতায় তৃণমূল সরকার। তাই অঙ্কুরের বিরুদ্ধে পুলিশের দ্বারস্থ হওয়ার সাহস দেখাতে পারেননি তরুণী। অবশেষে গত শুক্রবার থানায় লিখিত অভিযোগ দায়ের করেন তিনি।

অভিযোগ পাওয়ার পরই তরুণীর মেডিক্যাল পরীক্ষা করানো হয়। এরপর লিখিত অভিযোগের ভিত্তিতে শুক্রবার রাতেই কল্যাণীর বাড়ি থেকে অঙ্কুর মজুমদারকে গ্রেপ্তার করে পুলিশ। শনিবার সকালে স্বাস্থ্য পরীক্ষার নিজের করানোর পর তাঁকে কল্যাণী মহকুমা আদালতে পেশ করা হয়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, আদালতের নির্দেশে অঙ্কুর মজুমদারকে জেল হেফাজতে পাঠানো হয়েছে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement