shono
Advertisement

Breaking News

Nadia

টিভি দেখা নিয়ে বিবাদ! ভাতের পাত থেকে যুবককে তুলে নিয়ে 'খুন' প্রতিবেশীদের

ঘটনাকে কেন্দ্র করে তুমুল উত্তেজনা গোপালনগরে। পরিস্থিতি মোকাবিলায় এলাকায় মোতায়েন করা হয়েছে পুলিশ।
Published By: Tiyasha SarkarPosted: 12:57 PM Aug 07, 2026Updated: 01:31 PM Aug 07, 2026

সামান্য টিভি দেখা নিয়ে বিবাদ! তাতেই বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে যুবককে খুনের অভিযোগ এলাকারই ২ বাসিন্দার বিরুদ্ধে। এলাকারই মাঠ থেকে উদ্ধার যুবকের দেহ। ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার গোপালনগর থানার বৃদ্ধপাল্লা এলাকায়। ইতিমধ্যেই দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ।

Advertisement

জানা গিয়েছে, মৃত যুবকের নাম বিশ্বজিৎ মুণ্ডা। গোপালনগর থানার বৃদ্ধপাল্লা এলাকার বাসিন্দা তিনি। তবে দীর্ঘদিন রাজমিস্ত্রির কাজের জন্য ভিনরাজ্যে থাকতেন। মাস কয়েক আগে ফিরেছেন গোপালনগরের বাড়িতে। সম্প্রতি বিশ্বজিতের বউ বাপের বাড়িতে গিয়েছেন। ফলে দিনের বেশিরভাগ সময়ই এলাকার ক্লাবেই থাকতেন তিনি। জানা যায়, দিন তিনেক আগে ক্লাবে টিভি দেখা নিয়ে নিতাই ও টোটোন নামে এলাকার দুই যুবকের সঙ্গে বচসা হয় বিশ্বজিতের। সেই সময়ই নাকি বিশ্বজিৎকে খুনের হুমকি দেয় অভিযুক্তরা।

পরিবারের দাবি, বৃহস্পতিবার রাতে বাড়িতে খেতে বসেছিলেন যুবক। সেই সময় টোটোন ও নিতাই তাঁকে ডেকে নিয়ে যায়। এরপর আর ফেরেননি যুবক। সারারাত খোঁজখবর নিলেও তার হদিশ মেলেনি। শুক্রবার সকালে এলাকার মাঠে মেলে বিশ্বজিতের রক্তাক্ত দেহ। এরপরই খবর দেওয়া হয় থানায়। পুলিশ গিয়ে দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে। ঘটনাকে কেন্দ্র করে তুমুল উত্তেজনা এলাকায়। পরিস্থিতি মোকাবিলায় এলাকায় মোতায়েন করা হয়েছে পুলিশ। আটক করা হয়েছে অভিযুক্ত টোটোনকে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement