shono
Advertisement
Amta Blast Case

আমতা বিস্ফোরণে মূল ২ অভিযুক্তকে গ্রেপ্তার করল এনআইএ, চলছে জিজ্ঞাসাবাদ

হাওড়ার আমতায় বোমা বিস্ফোরণের ঘটনায় তদন্ত করছে জাতীয় তদন্তকারী সংস্থা এনআইএ। সেই তদন্তেই এবার দু'জনকে গ্রেপ্তার করলেন তদন্তকারীরা। ধৃতদের নাম আসফার মিদ্যা এবং এন্তাজুল মিদ্যা। ধৃতদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
Published By: Suhrid DasPosted: 03:48 PM Jun 24, 2026Updated: 03:55 PM Jun 24, 2026

হাওড়ার আমতায় বোমা বিস্ফোরণের ঘটনায় (Amta Blast Case) তদন্ত করছে জাতীয় তদন্তকারী সংস্থা এনআইএ। সেই তদন্তেই এবার দু'জনকে গ্রেপ্তার করলেন তদন্তকারীরা। ধৃতদের নাম আসফার মিদ্যা এবং এন্তাজুল মিদ্যা। ধৃতদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ২০২২ সালে হাওড়ার আমতায় বোমা তৈরির সময় বিস্ফোরণে এক ব্যক্তি মারা গিয়েছিলেন। ঘটনায় গুরুতর জখম হয়েছিলেন ৩ জন। প্রথমে রাজ্য পুলিশ ঘটনার তদন্ত করছিল। পরে সেই ঘটনার তদন্তভার জাতীয় তদন্তকারী সংস্থার কাছে যায়।

Advertisement

এনআইএ তদন্তে নেমেই একাধিক জায়গা থেকে সূত্র খুঁজে বার করছিল। পুলিশের কাছ থেকে তদন্তভার পাওয়ার পরেই সংস্থার তরফে আলাদা করে এফআইআর দায়ের করা হয়েছিল। আদালতে চার্জশিটও জমা পড়ে। ওই ঘটনার তদন্তে এর আগে ৪ জনকে গ্রেপ্তার করেছিলেন এনআইএ আধিকারিকরা। এবার দু'জনকে গ্রেপ্তার করা হল। তদন্তকারীদের দাবি ধৃতরা ওই বিস্ফোরণ কাণ্ডের অন্যতম অভিযুক্ত। এই গ্রেপ্তারিতে আমতা বিস্ফোরণকাণ্ডে মোট ৬ জনকে এখনও অবধি গ্রেপ্তার করা হল।

রাজ্যের একাধিক জায়গায় বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছিল অতীতে। একাধিক সাধারণ মানুষের মৃত্যুও হয়েছিল। একাধিক মানুষজন জখম হয়েছিল। তৃণমূলের কর্মী-সমর্থকরা বিভিন্ন জায়গায় বোমা মজুত করে রেখেছিল বলে অভিযোগ। ভাঙড়, মুর্শিদাবাদের একাধিক জায়গা-সহ রাজ্যের বিভিন্ন এলাকায় তৃণমূল আমলে বোমা বিস্ফোরণ হয়েছে। রাজ্যে ভোটের সময় বোমা বিস্ফোরণের ঘটনায় তদন্ত করছে জাতীয় তদন্তকারী সংস্থা। হাওড়ার আমতার তদন্তে এবার ২ মূল অভিযুক্তকে গ্রেপ্তার করা হল।

 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement