shono
Advertisement

কেন্দ্রীয় বাহিনী নয় মানুষের সমর্থনই বড় কথা, মহেশতলা জয়ে মন্তব্য পার্থর

উনিশে বিজেপি ফিনিশ, জানিয়ে দিলেন পার্থ৷ The post কেন্দ্রীয় বাহিনী নয় মানুষের সমর্থনই বড় কথা, মহেশতলা জয়ে মন্তব্য পার্থর appeared first on Sangbad Pratidin.
Posted: 03:34 PM May 31, 2018Updated: 03:49 PM May 31, 2018

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পঞ্চায়েত পর্বে শাসকদলের বিরুদ্ধে অশান্তি বাধানোর অভিযোগ উঠেছিল৷ বিরোধীদের দাবি ছিল সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন হলে তাদের ভরাডুবি হত না৷ কিন্তু মহেশতলায় উঠে এল অন্য ছবি৷ বিধানসভা কেন্দ্রটির উপনির্বাচনে ছিল না কোনও রক্তপাত, হিংসার ছবি৷ কেন্দ্রীয় বাহিনীর কড়া নিরাপত্তায় হয় নির্বাচন৷ এবং শেষ হাসি হাসে তৃণমূলই৷ এরপরই দলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় বললেন, মহেশতলা প্রমাণ করে দিল বাহিনী দিয়ে ভোট হয় না৷ শেষ কথা বলে মানুষের সমর্থনই৷

Advertisement

[  বনধে শুনশান পুরুলিয়ার বলরামপুর, বিজেপি কর্মী খুনের প্রতিবাদে সরব অমিত শাহ ]

দেশের একাধিক বিধানসভা ও লোকসভা কেন্দ্রে ভরাডুবি কেন্দ্রীয় শাসকদল বিজেপির৷ ঠিক তার উলটো ছবি পশ্চিমবঙ্গে৷ এখানে শাসকের প্রতিই আস্থা রেখেছেন মহেশতলার মানুষ৷ শুধু আস্থাই নয়, তৃণমূলের ভোট বেড়েওছে৷ অথচ বিরোধীরা বরাবর অভিযোগ করেছে শাসকদল সুষ্ঠু ভোট করতে দেয় না৷ এদিন সে অভিযোগ খারিজ করে পার্থ চট্টোপাধ্যায় বললেন, “আসলে ওরা নির্বাচনকে ভয় পায়৷ কারণ নির্বাচনে মুখোমুখি হতে গেলে যে সংগ্রামের ইতিহাস, মানুষের জন্য লড়াইয়ের ইতিহাস দরকার, তা তো ওদের নেই৷ সেগুলো বাদ দিয়ে বাকি সবকিছুই করেছে, কী করে নির্বাচনকে কলুষিত করা যায়, মানুষের অধিকারকে ক্ষুণ্ণ করা যায়, তার চেষ্টা করেছে বারবার৷ এই উপনির্বাচন প্রমাণ করল, এটা মানুষের জয়৷ সাম্প্রদায়িকতা শক্তির বিরুদ্ধে সংহতির জয়, মৈত্রীর জয়৷ সর্বোপরি মিথ্যাচার, তৃণমূল ও মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি যারা কুৎসা করেছে তাদেরকে দূরে সরিয়ে রেখেছেন মহেশতলার নাগরিকরা৷ আমরা তাঁদের ধন্যবাদ জানাই৷ কৃতজ্ঞতা প্রকাশ করি৷”

[  মহেশতলা দখলেই রাখল তৃণমূল, সিপিএমকে পিছনে ফেলে দ্বিতীয় বিজেপি ]

পঞ্চায়েত নিয়ে বিরোধীদের এদিন খোঁচা দিতেও ছাড়লেন না পার্থবাবু৷ বললেন, “কেউ কেউ পঞ্চায়েত নিয়ে বিরূপ মন্তব্য করেছিলেন, সেসব এখনও কানে বাজে৷ একটা জিনিস তো পরিষ্কার ভোট হলেও হার, না হলেও হার৷ জনগণের ইচ্ছাই শেষ কথা৷ বাহিনী দিয়ে ভোট হয় না, বাংলার মানুষকে সঙ্গে নিয়ে ভোট করাতে হয়৷ মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নেই তাই আবার আস্থা রেখেছে জনগণ৷ কেন্দ্রীয় বাহিনী বা অন্য কোনও বাহিনী যে বড় বিষয় নয় তা দেখা গেল৷ বিষয় হচ্ছে ভোটাররা৷ সেখানে আধা সামরিক না সিভিক ভলান্টিয়ার থাকল সেটা বড় কথা নয়৷”

দেশের একাধিক লোকসভা ও বিধানসভা কেন্দ্রে হার হয়েছে বিজেপির৷ ১৪ আসনের মধ্যে মোটে তিনটি আসন পকেটে পুরেছে গেরুয়া শিবির৷ বাকি আসন হয় এককভাবে দখল করেছে বিরোধীরা, নয় জোট গড়ে৷ সেই ঘটনাকে উল্লেখ করে পার্থ জানালেন, “একের বিরুদ্ধে এক লড়াই হলে উনিশে বিজেপি ফিনিশ৷ আজ দেশের একাধিক রাজ্যে তা প্রমাণিত হয়েছে৷”

 বিজেপি-বজরং দলের সংঘর্ষেই মৃত্যু পুরুলিয়ার কর্মীর, জানালেন অভিষেক ]

The post কেন্দ্রীয় বাহিনী নয় মানুষের সমর্থনই বড় কথা, মহেশতলা জয়ে মন্তব্য পার্থর appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
toolbarHome ই পেপার toolbarup মহানগর toolbarvideo শোনো toolbarshorts রোববার