shono
Advertisement

Breaking News

Kalchini

'ধর্ষণে' অভিযুক্তকে কোমরে দড়ি বেঁধে ঘোরাল পুলিশ! চাঞ্চল্য কালচিনিতে

এবার নাবালিকা 'ধর্ষণে' অভিযুক্তকে কোমরে দড়ি বেঁধে এলাকায় ঘোরাল পুলিশ। সোমবার আলিপুরদুয়ারের কালচিনিতে এই ঘটনা ঘটে। ঘটনার পুণর্নির্মাণ করার জন্য অভিযুক্তকে এলাকায় নিয়ে ঘোরানো হয়েছে বলে দাবি পুলিশের।
Published By: Suhrid DasPosted: 12:19 AM Jul 14, 2026Updated: 12:19 AM Jul 14, 2026

এবার নাবালিকা 'ধর্ষণে' অভিযুক্তকে কোমরে দড়ি বেঁধে এলাকায় ঘোরাল পুলিশ। সোমবার আলিপুরদুয়ারের কালচিনিতে এই ঘটনা ঘটে। ঘটনার পুণর্নির্মাণ করার জন্য অভিযুক্তকে এলাকায় নিয়ে ঘোরানো হয়েছে বলে দাবি পুলিশের। আলিপুরদুয়ারের পুলিশ সুপার অমিত কুমার বলেন, “অভিযুক্তকে নিয়ে ঘটনার পুণর্নির্মাণ করার জন্য এলাকায় গিয়েছিলাম। এটা পুলিশি তদন্তের অংশ। অভিযুক্তকে হেফাজতে নিয়ে আমরা তদন্ত চালাচ্ছি।’’

জানা গিয়েছে, এক নাবালিকাকে 'ধর্ষণে'র অভিযোগ ওঠে প্রতিবেশী সঞ্জয় ঘোষ নামে ৪৮ বছরের এক ব‌্যক্তির বিরুদ্ধে। গত মঙ্গলবার অভিযুক্তকে গ্রেপ্তার করে পুলিশ। বুধবার আদালতে তোলা হয় ধৃতকে। তাঁকে সাতদিনের হেফাজতে নিয়েছে পুলিশ। তদন্তের প্রক্রিয়ায় সোমবার অভিযুক্তকে নিয়ে কালচিনির এলাকায় ঘটনার পুণর্নির্মাণ করে পুলিশ। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ওই নাবালিকার বাবা সাইকেল মেরামতির কাজ করেন। মা অন্যের বাড়িতে কাজ করেন। মঙ্গলবার চকোলেটের লোভ দেখিয়ে নাবালিকাকে নিজের বাড়িতে ডেকে নিয়ে যায় অভিযুক্ত। সেখানে বালিকাটিকে ধর্ষণ করা হয়!

Advertisement

নির্যাতিতার মা বাড়িতে ফিরলে মেয়েকে না পেয়ে প্রতিবেশী সঞ্জয় ঘোষের বাড়িতে যান। সেখানে মেয়েকে দেখতে পেয়ে প্রথমে সন্দেহ হয়। পরে মেয়ের শরীর খারাপ হলে তাকে জিজ্ঞাসা করে জানতে পারেন গোটা ঘটনা। বিষয়টি জানাজানি হতে স্থানীয়রা অভিযুক্তের বাড়ির সামনে বিক্ষোভ দেখান। ওই ব্যক্তি অভিযোগের কথা স্বীকার করেন। পরে পুলিশে অভিযোগ জানানো হয়। কালচিনি থানার পুলিশ কালবিলম্ব না করে অভিযুক্তকে গ্রেপ্তার করে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement