shono
Advertisement

যুবক খুনের জেরে ধুন্ধুমার দুর্গাপুরে, পরিস্থিতি মোকাবিলায় বিশাল পুলিশ বাহিনী

আটক দুই সন্দেহভাজন। The post যুবক খুনের জেরে ধুন্ধুমার দুর্গাপুরে, পরিস্থিতি মোকাবিলায় বিশাল পুলিশ বাহিনী appeared first on Sangbad Pratidin.
Posted: 10:26 AM May 01, 2018Updated: 05:06 PM Aug 24, 2018

সুদীপ বন্দ্যোপাধ্যায়, দুর্গাপুর: দুর্গাপুরের ফরিদপুর এলাকায় উদ্ধার যুবকের রক্তাক্ত মৃতদেহ। ঘটনাকে কেন্দ্র করে প্রবল উত্তেজনা ছড়ায় এলাকায়। মৃত যুবক একটি গ্যারেজে কাজ করতেন। মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই গ্যারেজে ভাঙচুর চালায় উত্তেজিত জনতা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এলাকায় মোতায়েন করা হয়েছে বিশাল পুলিশবাহিনী। আটক করা হয়েছে গ্যারেজ মালিক-সহ দু’জনকে।

Advertisement

[হাওড়া স্টেশন থেকে সরল ঐতিহ্যবাহী বড় ঘড়ি, কেন জানেন?]

পুলিশ সূত্রে খবর, মৃত যুবকের নাম মিঠুন বাউড়ি। বয়স ২৭। তাঁর বাড়ি দুর্গাপুর থানা এলাকার ফরিদপুর বাউড়ি পাড়ায়। গান্ধী মোড়ে হনুমান মন্দিরের পিছনে একটি গ্যারেজে কাজ করতেন তিনি। অভিযোগ, দীর্ঘদিন ধরেই হনুমান মন্দিরের পিছনে বিভিন্ন ধরনের মাদকের ব্যবসা চলছে। এই গ্যারেজের আড়ালেও বিক্রি হত গাঁজা। মঙ্গলবার সকালে স্থানীয় বাসিন্দারা দেখেন, ওই গ্যারেজের সামনে মিঠুনের নিথর দেহ পড়ে আছে। তারপরই ফরিদপুর বাউড়ি পাড়া থেকে উত্তেজিত জনতা এসে হামলা চালায় গ্যারেজ এবং পাশের একটি হোটেলে। বন্ধ সেই হোটেল এবং গ্যারেজে চলে ব্যাপক ভাঙচুর।

পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থল বিশাল বাহিনী পাঠায় দুর্গাপুর থানার পুলিশ। অভিযোগ, কাল রাতে মদের আসরে উপস্থিত ছিলেন মৃত যুবক। তারপরই কোনও বচসার জেরে ধারালো অস্ত্র দিয়ে তার গলার নলি কেটে খুন করা হয়। এই ঘটনায় উত্তেজনা ছড়িয়েছে ফরিদপুর লাগোয়া গান্ধী মোড় এলাকায়। ইতিমধ্যে মৃতদেহ উদ্ধার করে তা ময়নাতদন্তের জন্য দুর্গাপুর মহকুমা হাসপাতালে পাঠিয়েছে পুলিশ। ঘটনার তদন্ত শুরু করেছেন দুর্গাপুর থানার অফিসাররা।

ছবি: উদয়ন গুহরায়।

দেখুন ভিডিও:

[যাদবপুরে বহুতল থেকে ঝাঁপ কিশোর-কিশোরীর, আশঙ্কাজনক অবস্থায় ভরতি হাসপাতালে]

The post যুবক খুনের জেরে ধুন্ধুমার দুর্গাপুরে, পরিস্থিতি মোকাবিলায় বিশাল পুলিশ বাহিনী appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
toolbarHome ই পেপার toolbarup মহানগর toolbarvideo শোনো toolbarshorts রোববার