shono
Advertisement

বেআইনি ঝুপড়ি ভাঙা নিয়ে অশান্তি, বারুইপুরে রেল অবরোধে দুর্ভোগ

অফিস টাইমে বিপাকে হাজার হাজার যাত্রী। The post বেআইনি ঝুপড়ি ভাঙা নিয়ে অশান্তি, বারুইপুরে রেল অবরোধে দুর্ভোগ appeared first on Sangbad Pratidin.
Posted: 06:16 PM Nov 20, 2017Updated: 01:56 PM Sep 23, 2019

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফের কাজের দিনে রেল অবরোধ। হাজার হাজার যাত্রীর ভোগান্তি। এবারের ঘটনা শিয়ালদহ দক্ষিণ শাখার বারুইপুরে। বিকেল সোওয়া চারটে থেকে এই অবরোধে বিপর্যস্ত হয়ে পড়ে বারুইপুর, ডায়মন্ডহারবার ও লক্ষ্মীকান্তপুর শাখার ট্রেন চলাচল। ট্রেন চলে শুধু ক্যানিং ও বজবজ শাখায়।

Advertisement

[ওভারহেড তারে আটকে গেল রেলগেট, ভোগান্তি রানাঘাট-শান্তিপুর শাখায়]

ঠিক কী কারণে এই অবরোধ?  রেল সূত্রে খবর, গত কয়েক দিন ধরে বারুইপুর স্টেশন সংলগ্ন এলাকায় বেআইনি নির্মাণ ভাঙা হচ্ছিল। এরই প্রতিবাদে বারুইপুর ও মল্লিকপুর স্টেশনের মধ্যবর্তী এলাকার ঝুপড়ির বাসিন্দারা অবরোধ করেন। বিকেল চারটে কুড়ি নাগাদ রেল লাইনে বসে পড়েন বিক্ষুব্ধরা। দুই লাইনেই বন্ধ হয়ে যায় ট্রেন। বারুইপুর স্টেশনের কাছে এই ঘটনার জেরে বারুইপুর, ডায়মন্ডহারবার ও লক্ষ্মীকান্তপুর লাইনে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। বারুইপুর, মল্লিকপুর, সুভাষগ্রাম স্টেশনে আটকে পড়ে বেশ কিছু ট্রেন। স্থানীয় সূত্রে খবর, গত কয়েক দিন ধরে বারুইপুর পুর এলাকার এক, তিন ও সতেরো নম্বর ওয়ার্ডে এই অভিযান চালায় রেল। ঝুপড়িবাসীদের সঙ্গে যোগ দেয় রেলের হকাররা। অবরোধকারীদের অভিযোগ, লাইন সম্প্রসারণের নামে তাদের শৌচাগার ভেঙে দেওয়া হয়। শৌচালয় ঠিক করার ব্যাপারে রেলের কর্তাদের থেকে আশ্বাস মিললে অবরোধ তুলবেন বলে জানান অবরোধকারীরা। ঘটনাস্থলে রেল পুলিশ গিয়ে অবরোধকারীদের সঙ্গে কথা বলে। তাতেও কাজ হয়নি। ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষায় থাকার পর বিরক্ত যাত্রীরা ট্রেন নেমে হেঁটে গন্তব্যের দিকে এগোতে থাকেন। শিয়ালদহ দক্ষিণ শাখার বিভিন্ন স্টেশনে বিপাকে পড়েন হাজার হাজার নিত্যযাত্রী। যাত্রীদের অভিযোগ অন্য কারণে এই অবরোধ আখেরে ক্ষতি হচ্ছে সাধারণ মানুষের। পরপর রেল অবরোধে তারা বেজায় ক্ষুব্ধ।

[গুরুংকে সরিয়ে মোর্চার মসনদে বিনয়, রোশনের জায়গায় অনীত]

গত কয়েক সপ্তাহে শিয়ালদহ উত্তর ও দক্ষিণ শাখায় বিভিন্ন কারণে ট্রেন চলাচল ব্যাহত হবেআইনি ঝুপড়ি ভাঙা নিয়ে অশান্তি, বারুইপুরে রেল অবরোধয়েছে। কখনও রেলের গাফিলতি, কখনও রেল বহির্ভূত কারণে অবরোধ। গত বৃহস্পতিবার ওভারহেড তারে আটকে যায় রেলগেটের একটি অংশ। যার জেরে বৃহস্পতিবার বিকেলে দীর্ঘক্ষণ ট্রেন চলাচল বন্ধ থাকে শান্তিপুর-রানাঘাট শাখায়। গত  বুধবার বনগাঁ শাখার গুমা স্টেশনের কাছে লাইনে ফাটলের জন্য ট্রেন বন্ধ থাকে। তার এক দিন আগে বেলঘরিয়ায় ট্রেনের ধাক্কায় ছাত্রমৃত্যুরর প্রতিবাদে বেশ কিছুক্ষণ অবরোধ চলে। তিতিবিরক্ত যাত্রীদের বক্তব্য, নিয়মমতো ট্রেনের ভাড়া বাড়লেও পরিষেবার দিকে কর্তৃপক্ষের কোনও খেয়াল নেই।

The post বেআইনি ঝুপড়ি ভাঙা নিয়ে অশান্তি, বারুইপুরে রেল অবরোধে দুর্ভোগ appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
toolbarHome ই পেপার toolbarup মহানগর toolbarvideo শোনো toolbarshorts রোববার