shono
Advertisement

Breaking News

বর্ষশেষে বক্সায় রয়্যাল দর্শন, ক্যামেরাবন্দি গতিবিধি, উচ্ছ্বসিত পর্যটকরা

দুবছরের মাথায় ফের বক্সা ব্যাঘ্র প্রকল্পে দেখা রয়্যাল দর্শন।
Posted: 07:42 PM Dec 29, 2023Updated: 08:06 PM Dec 29, 2023

রাজকুমার, আলিপুরদুয়ার: বর্ষশেষে ফের সুখবর। দুবছরের মাথায় ফের বক্সা ব্যাঘ্র প্রকল্পে দেখা রয়্যাল দর্শন। বনদপ্তরের ক্যামেরাবন্দি হলুদ-কালো ডোরাকাটার গতিবিধি। এর আগে ২০২১ সালে বাঘের দেখা মিলেছিল। স্বাভাবিকভাবেই উচ্ছ্বসিত বন্যপ্রাণপ্রেমীরা। 

Advertisement

সেই ১৯৯৮ সালে বক্সা ব্যঘ্র প্রকল্পে রয়্যাল বেঙ্গল টাইগারের ছবি ধরা পড়েছিল। তারপর দীর্ঘ সময় ধরে তাকে দেখা যায়নি। ফলে বক্সায় তার অস্তিত্ব নিয়েই সংশয় তৈরি হয়েছিল। ২০২১ সালে ক্যামেরাবন্দি হয় রয়্যাল বেঙ্গল টাইগারের ছবি। তার ঠিক দুবছর পর ফের বর্ষশেষে রয়্যাল দর্শন। ক্যামেরাবন্দি হলুদ-কালো ডোরাকাটার গতিবিধি। সম্প্রতি বক্সা ব্যাঘ্র প্রকল্পে বাঘের পায়ের ছাপ দেখা গিয়েছিল। পশ্চিম বিভাগে পানা রেঞ্জের জঙ্গলে ক্যামেরাবন্দি বাঘ। বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে আটটা নাগাদ বাঘের ছবি ক্যামেরাবন্দি হয়। 

ক্যামেরাবন্দি রয়্যাল বেঙ্গল টাইগার। নিজস্ব চিত্র।

বন্যপ্রাণ বিভাগের রাজ্যের প্রধান মুখ্য বনপাল দেবল রায় বলেন, “বক্সাতে কয়েক দফায় এক হাজারের বেশি হরিণ ছাড়া হয়েছে। বনের ভিতরে বাঘ থাকার উপযুক্ত পরিবেশ তৈরির জন্য নানান কাজ হচ্ছে। দুটো বনবস্তিকে বাইরে সরানোর কাজ শুরু হয়েছে। তার ফল পেয়েছি আমরা। বর্তমানে ছবিতে ধরা পড়া বাঘকে নির্দিষ্ট পদ্ধতিতে ট্র্যাক করার কাজ হচ্ছে। প্রাথমিকভাবে এই রয়্যাল বেঙ্গল টাইগার একটি পুরুষ বলে আমাদের মনে হচ্ছে।”

১৯৮২ সালে বক্সা টাইগার রিজার্ভ ফরেস্ট দেশের ১৫তম ব্যাঘ্র প্রকল্পের মর্যাদা পায়। ৭৬০ বর্গ কিলোমিটার বক্সা ব্যাঘ্র প্রকল্পের বনাঞ্চলের ৪০০ বর্গ কিলোমিটার এলাকার সংরক্ষিত বনাঞ্চল। বাকি ৩৬০ বর্গকিলোমিটার বক্সা ব্যাঘ্র প্রকল্পের বাফার এলাকা। আটের দশকেও এই বনাঞ্চলে বাঘেদের সক্রিয় উপস্থিতির নজির পাওয়া গিয়েছিল। বক্সা ব্যাঘ্র প্রকল্পের বনাঞ্চল লাগোয়া বিভিন্ন বনবসতির প্রবীণ নাগরিকরা অনেকে সেই সময় বাঘেদের গর্জনের আওয়াজ পেয়েছিলেন। কিন্তু আটের দশকের পর থেকে এই বনাঞ্চলে বাঘেদের অস্তিত্বের তেমন কোনও প্রমাণ পাওয়া যায়নি।

বিভিন্ন সময় বাঘের পায়ের ছাপ, মল ও আচরের প্রমান মিললেও সরাসরি ক্যামেরায় ছবি ধরা পড়েনি। ২০১২ সালের পর সেই রকম পায়ের ছাপ, মল বা আচর কিছুই পাচ্ছিল না বনদপ্তর। অবশেষে ২০২১ সালের ১১ ডিসেম্বর বাঘ থাকার একেবারে হাতে গরম ক্যামেরার ছবি পাওয়া যায়। তার দুই বছরের মাথায় ২৮ ডিসেম্বর ফের এই বনাঞ্চলে বাঘের ছবি ক্যামেরা বন্দি হওয়ায় খুশি বনকর্তা থেকে পর্যটক সকলেই।

[আরও পড়ুন: গলায় দড়ি দিয়ে ঝুলছে মেয়ে, দেখামাত্রই দেহের সামনে দাঁড়িয়ে হাতের শিরা কাটলেন মা!]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
toolbarHome ই পেপার toolbarup মহানগর toolbarvideo শোনো toolbarshorts রোববার