shono
Advertisement

ব্যাংকের বারান্দায় বৃদ্ধের ঝুলন্ত দেহ উদ্ধার, চাঞ্চল্য বাসন্তীতে

পারিবারিক অশান্তির জের!
Posted: 12:34 PM Jul 03, 2018Updated: 01:04 PM Jul 03, 2018

দেবব্রত মণ্ডল, দক্ষিণ ২৪ পরগনাব্যাংকের বারান্দায় বৃদ্ধের ঝুলন্ত দেহ উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়াল বাসন্তীতে। মৃত ব্যক্তি ওই ব্যাংকেরই কর্মী ছিলেন। নাম কার্তিক চন্দ্র জানা(৬২)। মঙ্গলবার সকাল ন’টার কিছু আগেই ঘটনাটি ঘটে দক্ষিণ ২৪ পরগনার বাসন্তীর নতুনহাট এলাকায়। স্থানীয়দের দাবি, গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী হয়েছেন তিনি। কেননা ব্যাংকটির অবস্থান রাস্তা লাগোয়া। সাতসকালে ব্যাংক না খুললেও বারান্দাতে তালা ছিল না। কার্তিকবাবু নিজেই বারান্দা ঢুকে আত্মঘাতী হয়েছেন।  খবর পেয়ে ঘটনাস্থলে আসে বাসন্তী থানার পুলিশ। দেহটিকে উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ঘটনার কারণ জানতে মৃতের পরিবারের লোকজনকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। এদিকে এলাকার সুপরিচিত ব্যক্তির অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে।

Advertisement

[পুলিশ লাইন চত্বরে মহিলা কনস্টেবলকে কুপিয়ে খুনের চেষ্টা, অভিযুক্ত স্বামী]

কার্তিকবাবুর পরিবার সূত্রে জানা গিয়েছে, এলাকার সমবায় ব্যাংকেই কর্মরত ছিলেন ওই বৃদ্ধ। ৬০ বছর পেরিয়ে যাওয়ায় ফের আবেদনের ভিত্তিতে বাড়তি মেয়াদে ওই ব্যাংকেই যোগ দেন। বাড়তি মেয়াদের চাকরিতেও দু’বছর কাটিয়ে ফেলেছেন কার্তিক চন্দ্র জানা। তবে নানারকম সাংসারিক অশান্তিতে জর্জরিত ছিলেন তিনি। বাজারে লাখ খানেক টাকার দেনা রয়েছে। চাকরি করেও সেই দেনার টাকা জোগাড় করে উঠতে পারছিলেন না। তা নিয়ে সব সময়ই অবসাদে ভুগতেন। এদিকে দিন নেই রাত নেই পাওনাদাররাও টাকার তাগাদা লাগাত। সেই নিয়ে চিন্তিত কার্তিকবাবু সংসারের খরচ কমানোর চেষ্টা করছিলেন। যাতে টাকা বাঁচিয়ে দেনা পরিশোধ করা যায়। তা নিয়েই পরিবারের সদস্যদের সঙ্গে অশান্তি লাগে।

সোমবার রাতেও চলে অশান্তির জের। এদিন ভোরবেলা ঘুম থেকে উঠে তাড়াতাড়ি নিজের যাবতীয় কাজ সেরে নেন ওই ব্যাংক কর্মী। তারপর অফিসের পোশাক পরে বেরিয়ে আসেন। এত সকালে বেরিয়ে যাওয়ার কারণ জানতে চাইলেও কোনও উত্তর দেননি তিনি। দশটা বাজতে তখনও দেরি। তাই তালা বন্ধ ব্যাংকের বারান্দাতেই গলায় ফাঁস লাগিয়ে ঝুলে পড়েন তিনি। স্থানীয়রা কাজে যাওয়ার পথেই এই দৃশ্য দেখে আঁতকে ওঠেন। তবে ব্যাংক না খোলায় কর্তৃপক্ষের কোনও বক্তব্য পাওয়া যায়নি। এদিকে মৃতব্যক্তি কর্মক্ষেত্রে কোনও প্রতিবন্ধকতার সম্মুখীন  হচ্ছিলেন কি না, তাও খতিয়ে দেখছে পুলিশ।

[মতলব বাড়ি হাতানো, ভাড়াটিয়ার অত্যাচারে ঘর ছাড়া বৃদ্ধা মালকিন]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
toolbarHome ই পেপার toolbarup মহানগর toolbarvideo শোনো toolbarshorts রোববার