shono
Advertisement

সবংয়ে বড় ব্যবধানে এগিয়ে তৃণমূল প্রার্থী, তিন নম্বরে বিজেপি

বামপ্রার্থী দ্বিতীয়, গণনায় স্পষ্ট বড় ব্যবধান জিততে চলেছেন গীতারানি ভুঁইয়া। The post সবংয়ে বড় ব্যবধানে এগিয়ে তৃণমূল প্রার্থী, তিন নম্বরে বিজেপি appeared first on Sangbad Pratidin.
Posted: 09:42 AM Dec 24, 2017Updated: 04:25 AM Dec 24, 2017

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সবং বিধানসভার উপ নির্বাচনে তৃণমূলের দাপট। গণনার যে ট্রেন্ড তাতে একপ্রকার নিশ্চিত জিততে চলেছেন ঘাসফুল প্রতীকের প্রার্থী গীতারানি ভুঁইয়া। ষষ্ঠ রাউন্ড গণনার শেষে তিনি প্রায় সাড়ে ষোলো হাজার ভোটে এগিয়ে। প্রতি রাউন্ডে মানস ভুঁইয়ার স্ত্রী ব্যবধান বাড়িয়ে নিচ্ছেন।

Advertisement

[বেসামাল হলেই বিপদ, বড়দিনে কলকাতা জুড়ে সক্রিয় লালবাজারের ‘ক্যামেরা চোখ’]

পশ্চিম মেদিনীপুরের সবং বিধানসভা মানস ভুঁইয়ার গড় হিসাবে পরিচিত। কংগ্রেস ছেড়ে তৃণমূলে আসার পর তিনি রাজ্যসভার সাংসদ হন। তার ফলে এই উপ নির্বাচন। তাঁর ছেড়ে আসা আসনে প্রার্থী হয়েছেন গীতারানি ভুঁইয়া। যিনি মানস ভুঁইয়ার স্ত্রী। বৃহস্পতিবার ভোটে এই কেন্দ্রে প্রায় ৮৫ শতাংশ ভোট পড়েছিল। এদিন ভোটগণনা হয় খড়গপুরের কেন্দ্রীয় বিদ্যালয়ে। ইভিএম খুলতে খানিকটা স্পষ্ট হয়ে যায় বড় ব্যবধানে লিড নিতে চলেছেন তৃণমূল প্রার্থী। প্রথম রাউন্ড থেকে ব্যবধান বাড়াতে থাকেন গীতারানিদেবী। ষষ্ঠ রাউন্ড গণনার শেষে গীতারানি ভুঁইয়া প্রায় সাড়ে ১৬ হাজার ভোটে এগিয়ে যান। এই রাউন্ড পর্যন্ত তিনি পান প্রায় ৩৩ হাজার ভোট। গত কয়েকটি নির্বাচনে রাজ্যে বিজেপি দ্বিতীয় স্থানে উঠে এসেছিল। এই নিরিখে সবার নজর ছিল বিজেপি কী করে। তবে সবংয়ে বিজেপি রয়েছে তিন নম্বরে। দ্বিতীয় স্থানে রয়েছেন বামপ্রার্থী রীতা মণ্ডল জানা। সিপিএমের সঙ্গে বিজেপির ব্যবধান রয়েছে প্রায় ৩ হাজার ভোটের। তৃতীয় স্থানে বিজেপি প্রার্থী অন্তরা ভট্টাচার্যকে অবশ্য ভোটের দিনে সেভাবে ময়দানে দেখা যায়নি। হিসাব মতো গতবার এই আসনটি ছিল কংগ্রেসের। কিন্তু উপ নির্বাচনে কংগ্রেস প্রার্থী  চিরঞ্জীব ভৌমিক নেমে এসেছেন চতুর্থ স্থানে। মোট ১৬ রাউন্ডের গণনা হবে। তবে গণনার যা ইঙ্গিত তাতে পরিষ্কার, বড় ব্যবধানে জিততে চলেছেন মানসপত্নী।

[স্বর্ণ যোজনায় সেজে উঠে আজ হাওড়া থেকে যাত্রা শুরু রাজধানী এক্সপ্রেসের]

২০১৬ সালে এই কেন্দ্রে মানস ভুঁইয়া জিতেছিলেন প্রায় ৫০ হাজার ভোটে। তবে সেবার তিনি বাম সমর্থিত জোট প্রার্থী ছিলেন। গতবার এই আসনে তৃণমূল প্রার্থী নির্মল ঘোষ পেয়েছিলেন প্রায় ৭৭ হাজার ভোট। এবারের লড়াই চর্তুমুখী। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করেন আগামী পঞ্চায়েত এবং লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের মূল প্রতিপক্ষ কারা তার আঁচ মিলতে পারে এই ভোটে। পাশাপাশি তমলুক, কোচবিহার এবং দক্ষিণ কাঁথি উপ নির্বাচনে বিজেপি ২ নম্বরে উঠে এলেও সবংয়ের উপ নির্বাচনে তারা বেশ খানিকটা ধাক্কা খেল। অন্যদিকে ভোট খানিকটা ধরে রেখে বামেরা বুঝিয়েছে তারাও এখন হাল ছাড়েনি। তবে গীতারানি ভুঁইয়া স্বামীর মার্জিন ছাপিয়ে যেতে পারেন কি না তা নিয়ে কৌতূহল বাড়ছে রাজ্য রাজনীতিতে।

The post সবংয়ে বড় ব্যবধানে এগিয়ে তৃণমূল প্রার্থী, তিন নম্বরে বিজেপি appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
toolbarHome ই পেপার toolbarup মহানগর toolbarvideo শোনো toolbarshorts রোববার